অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি, ৫ প্রতিষ্ঠানে জরিমানা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

ঢাকার কেরানীগঞ্জে কৃত্রিম সংকট তৈরি করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রির দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দিয়েছে

2026-01-03T21:18:00+00:00
2026-01-03T21:37:10+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি, ৫ প্রতিষ্ঠানে জরিমানা
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৯:১৮ পিএম  আপডেট: ০৩.০১.২০২৬ ৯:৩৭ পিএম
অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি, ৫ প্রতিষ্ঠানে জরিমানা। ছবি : সময়ের আলো
ঢাকার কেরানীগঞ্জে কৃত্রিম সংকট তৈরি করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রির দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার বিভিন্ন বাজারে অভিযানকালে এ জরিমানা করে প্রশাসন।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে কেরানীগঞ্জের বিভিন্ন বাজারে বিক্রেতারা সিন্ডিকেট করে এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছেন। এমন অভিযোগের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা প্রশাসন। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া এবং আফতাব আহমেদের নেতৃত্বে পৃথক দুটি দল এই অভিযান পরিচালনা করেন। 

অভিযানকালে সিলিন্ডার মজুত করে কৃত্রিম সংকট তৈরি এবং নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি টাকা আদায় করার দায়ে ৫ বিক্রেতাকে মোট ৩২ হাজার টাকা জরিমানা হয়। পাশাপাশি অন্যদের সতর্ক করা হয়।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. উমর ফারুক গণমাধ্যমকে জানান, অবৈধ মজুতকৃত এলপিজি গ্যাসের বিষয়ে তথ্য পাওয়া মাত্রই আমরা ব্যবস্থা নিচ্ছি। সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত অর্থ আদায়ের কোনো সুযোগ নেই। ভবিষ্যতে বাজার অস্থিতিশীল করার লক্ষ্যে মূল্যবৃদ্ধি ও মজুত করলে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসনের এমন তৎপরতাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ ও ভোক্তারা।


এফআর


  বিষয়:   ঢাকা  কেরানীগঞ্জ  অতিরিক্ত দাম  এলপিজি গ্যাস  বিক্রি  জরিমানা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: