তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে গণতন্ত্র ফিরিয়ে আনবেন : সালাম

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আগামী নির্বাচনে জয়লাভ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হয়ে আবার দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবেন বলে জানিয়েছেন দলের

2026-01-03T21:08:27+00:00
2026-01-03T21:22:31+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজনীতি
তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে গণতন্ত্র ফিরিয়ে আনবেন : সালাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৯:০৮ পিএম  আপডেট: ০৩.০১.২০২৬ ৯:২২ পিএম  (ভিজিট : ২৪৩)
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। সংগৃহীত ছবি
আগামী নির্বাচনে জয়লাভ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হয়ে আবার দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবেন বলে জানিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম।

শনিবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাইয়ে পর এ কথা জানান তিনি। 

আব্দুস সালাম বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমান ঢাকা-১৭ আসনের জন্য মনোনয়ন দাখিল করেছিলেন। যাচাই-বাছাইয়ের পর রিটার্নিং অফিসার মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন। আমরা আশা করি আগামী ১২ ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনে ১৭ আসনের জনগণ আমাদের নেতা, দেশনেতা তারেক রহমানকে বিপুল ভোটে নির্বাচিত করবেন।

তিনি বলেন, আগামী নির্বাচনে জয়লাভ করে তিনি দেশের প্রধানমন্ত্রী হয়ে আবার দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবেন।

এদিন বগুড়া-৬ (সদর) আসনেও তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ আসনে তিনিসহ দুইজনের মনোনয়ন বৈধ ও তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান।

যুক্তরাজ্যে দেড় দশকের নির্বাসিত জীবন কাটিয়ে স্ত্রী ও কন্যাকে নিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ‍উদ্দিন আহমদ জানিয়েছিলেন, তারেক রহমান বগুড়া-৬ আসনের পাশাপাশি ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।


এরপর গত ২৮ ডিসেম্বর ঢাকা-১৭ আসনের প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারেক রহমান। এখন যাচাই-বাছাই শেষে এই আসন থেকে তারেকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল ২৯ ডিসেম্বর। পরদিন থেকে বাছাই শুরু হওয়া এ কার্যক্রম চলবে ৪ জানুয়ারি পর্যন্ত।

আরআর


  বিষয়:   তারেক রহমান  বিএনপি  মনোনয়ন  আব্দুস সালাম 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: