নেপালের ক্ষমতাসীন দলের নেতার সঙ্গে কী কথা হলো আসিফ মাহমুদের

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

নেপালের ক্ষমতাসীন দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) সাধারণ সম্পাদক বিপিন কুমার আচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র

2026-11-08T21:02:50+00:00
2026-11-08T21:02:50+00:00
 
  রবিবার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
রাজনীতি
নেপালের ক্ষমতাসীন দলের নেতার সঙ্গে কী কথা হলো আসিফ মাহমুদের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৯:০২ পিএম 
নেপালের ক্ষমতাসীন দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির সাধারণ সম্পাদক বিপিন কুমার আচার্যের সঙ্গে আসিফ মাহমুদ সজীব ভুইয়াসহ এনসিপির নেতারা। ছবি : সংগৃহীত
নেপালের ক্ষমতাসীন দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) সাধারণ সম্পাদক বিপিন কুমার আচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে রোববার (৮ নভেম্বর) দুপুরে তাদের মধ্যে এ অনানুষ্ঠানিক সাক্ষাৎ হয়।

ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজের (আইসিএপিপি) তিন দিনব্যাপী সাধারণ অধিবেশনে যোগ দিতে বর্তমানে সিউলে অবস্থান করছেন আসিফ মাহমুদসহ এনসিপির নেতারা।

সাক্ষাতের সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ও যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ উপস্থিত ছিলেন।


সাক্ষাতের একটি ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন আসিফ মাহমুদ। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘নেপালের গণঅভ্যুত্থানের পর সরকারের দায়িত্বে আসা রাজনৈতিক দল আরএসপির সাধারণ সম্পাদক বিপিন কুমার আচার্যের সঙ্গে তাদের অভিজ্ঞতা নিয়ে আলাপ করছিলাম। দুনিয়াজুড়ে সব নতুন রাজনৈতিক দলের চ্যালেঞ্জগুলো একই রকম।’

আইসিএপিপির সাধারণ অধিবেশনে এনসিপির প্রতিনিধিদলে আরও রয়েছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।


সময়ের আলো/এমকে
  বিষয়:   নেপাল  ক্ষমতাসীন দল  নেতা  কথা  আসিফ মাহমুদ 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: