সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধিদলের সঙ্গে তারেক রহমানের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩ জানুয়ারি) রাতে বিএনপির গুলশান কার্যালয়য়ে এ বৈঠক

2026-01-03T22:01:11+00:00
2026-01-03T22:01:11+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধিদলের সঙ্গে তারেক রহমানের বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১০:০১ পিএম 
সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন তারেক রহমান। ছবি : সংগৃহীত
সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩ জানুয়ারি) রাতে বিএনপির গুলশান কার্যালয়য়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

বিএনপি মিডিয়া সেলের প্রধান অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।


আলমগীর পাভেল বলেন, রাতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময় তিনি নেতৃবৃন্দকে জানিয়েছেন, তিনি সংখ্যালঘু বিভাজনে যেতে চান না।’

হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য সুব্রত চৌধুরী বলেন, ‘রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে যেসব চ্যালেঞ্জ সামনে এসেছে সেগুলো নিরসন করে কিভাবে এগিয়ে যাওয়া যায়, সেগুলো নিয়েও আলোচনা হয়েছে।’ 

সময়ের আলো/কেএইচও 


  বিষয়:   সনাতন ধর্মাবলম্বী  প্রতিনিধিদল  তারেক রহমান  বৈঠক 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: