সারাদেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

গ্রেফতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহদী হাসানকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হুঁশিয়ারি জানিয়েছে সংগঠনটি। দাবি আদায় না

2026-01-03T22:12:32+00:00
2026-01-03T22:12:32+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
সারাদেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১০:১২ পিএম 
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ছবি : সংগৃহীত
গ্রেফতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহদী হাসানকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হুঁশিয়ারি জানিয়েছে সংগঠনটি। দাবি আদায় না হলে সারাদেশে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে তারা।

শনিবার (৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসংক্রান্ত পোস্ট দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘জুলাই যোদ্ধা মাহদী হাসানকে ১ ঘণ্টার মধ্যে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারাদেশে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।’


এর আগে শনিবার রাত ৮টা ৩৩ মিনিটে দেওয়া পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানায়, হবিগঞ্জ জেলার পুলিশ সুপার ইয়াসমিন খাতুন আনুষ্ঠানিকভাবে ওসিকে হুমকি দেওয়া এবং নির্বাচনী পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কাসহ নানা অস্পষ্ট ও অযৌক্তিক কারণ দেখিয়ে মাহদী হাসানকে গ্রেফতারের কথা স্বীকার করেছেন।

এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাহদী হাসানকে গ্রেফতার পুলিশ করেছে বলে নিশ্চিত করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   সারাদেশ  কঠোর আন্দোলন  হুঁশিয়ারি  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: