ঢাকায় বৈধতা পেল মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ আসনের পাশাপাশি ঢাকা-১৮ আসনেও মনোনয়নপত্র জমা দিয়েছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বগুড়ায়

2026-01-03T22:31:19+00:00
2026-01-03T22:31:19+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
ঢাকায় বৈধতা পেল মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১০:৩১ পিএম 
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ছবি : সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ আসনের পাশাপাশি ঢাকা-১৮ আসনেও মনোনয়নপত্র জমা দিয়েছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বগুড়ায় যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল হলেও এক দিন পর ঢাকায় রিটার্নিং কর্মকর্তার ভিন্ন সিদ্ধান্ত এলো।

শনিবার (৩ জানুয়ারি) ঢাকা-১৮ আসনে যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

এ সিদ্ধান্ত পাওয়ার পর মাহমুদুর রহমান রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘এ সিদ্ধান্তের জন্য নির্বাচন কমিশনকে আন্তরিক ধন্যবাদ জানাই। আল্লাহর কাছে হাজার শোকর আদায় করছি। এর আগে আমি একাধিকবার নির্বাচন করেছি, কিন্তু এমন কঠিন পরিস্থিতি কখনো দেখিনি। এবার প্রার্থী হতে গিয়ে আমাকে অত্যন্ত কষ্টকর একটি পথ পাড়ি দিতে হয়েছে।’


তিনি বলেন, ‘যেসব যুক্তিতে আমার বগুড়ার মনোনয়ন বাতিল করা হয়েছে, সেগুলো আইনগতভাবে খুবই তুচ্ছ। কোথাও তারিখ লেখার ভুল, কোথাও তথ্য দুই জায়গায় না লেখা- এ ধরনের বিষয়কে কেন্দ্র করে প্রার্থিতা বাতিল করা হয়েছে, যা গ্রহণযোগ্য নয়। আইন অনুযায়ী এসব ক্ষেত্রে সংশোধনের সুযোগ থাকে।’ 

সময়ের আলো/কেএইচও




  বিষয়:   নাগরিক ঐক্যে  সভাপতি  মাহমুদুর রহমান মান্না  ঢাকা  মনোনয়নপত্র 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: