ভেনেজুয়েলায় বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেবে স্টারলিংক

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন ইন্টারনেট পরিষেবাদাতা কোম্পানি স্টারলিংক ভেনেজুয়েলায় বিনামূল্যে ব্রডব্যান্ড ইন্টরনেট পরিষেবা প্রদানের ঘোষণা দিয়েছে। চলতি বছরের

2026-01-04T13:00:17+00:00
2026-01-04T13:00:17+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ভেনেজুয়েলায় বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেবে স্টারলিংক
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ১:০০ পিএম 
ভেনেজুয়েলায় বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেবে স্টারলিংক। সংগৃহীত ছবি
বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন ইন্টারনেট পরিষেবাদাতা কোম্পানি স্টারলিংক ভেনেজুয়েলায় বিনামূল্যে ব্রডব্যান্ড ইন্টরনেট পরিষেবা প্রদানের ঘোষণা দিয়েছে। চলতি বছরের ৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই পরিষেবা অব্যাহত রাখবে স্টারলিংক।  

রোববার (৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ ঘোষণা দিয়েছে স্টারলিংক। ফলে এই সময়ের মধ্যে ভেনেজুয়েলাবাসী কোনো খরচ ছাড়াই স্টারলিংকের উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

এক্সবার্তায় কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, এখন থেকে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভেনেজুয়েলার জনগণ বিনামূল্যে এবং নিরবিচ্ছিন্নভাবে ইন্টারনেট পরিষেবা ভোগ করবেন। স্টারলিংক এই মর্মে নিশ্চয়তা দিচ্ছে যে ইন্টারনেট সংযোগে কোনো ব্যাঘাত ঘটবে না।

ভেনেজুয়েলার সাধারণ জনগণের জন্য এটি সুখবর। কারণ সরকারের কঠোর নিষেধাজ্ঞা, ঘন ঘন লোডশেডিং এবং নিম্নগতির কারণে ভেনেজেুয়েলার ইন্টারনেট পরিষেবার মান খুব খারাপ ছিল। অন্যদিকে স্যাটেলাইট ইন্টারনেট প্রোভাইডার কোম্পানি স্টারলিংক বর্তমানে বিশ্বের সেরা ইন্টারনেট পরিষেবা কোম্পানি।


শনিবার মার্কিন প্রতিরক্ষা বাহিনী ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে নিয়ে এসেছে। বর্তমানে তারা নিউইয়র্কের প্রধান শহর নিউইয়র্ক সিটির ফেডারেল হেফাজতে বন্দি আছেন। এদিন মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে ট্রাম্প জানিয়েছেন, চার দিন আগে মার্কিন প্রতিরক্ষা বাহিনীকে এ নির্দেশ দিয়েছেন তিনি।

প্রথম মেয়াদে ২০১৭ সালে ট্রাম্প যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন, সে সময় থেকেই নিকোলাস মাদুরোকে নিজের রাজনৈতিক প্রতিপক্ষ মনে করতেন তিনি। ২০২৫ সালে দ্বিতীয় প্রেসিডেন্টের পদে আসীন হওয়ার পর মাদুরোর প্রতি আরও আগ্রাসী হয়ে ওঠেন প্রেসিডেন্ট ট্রাম্প। 


/ইউএমএইচ

  বিষয়:   ভেনেজুয়েলা  ইন্টারনেট  স্টারলিংক 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: