আইপিএল সম্প্রচার বন্ধের বিষয়ে যা বললেন উপদেষ্টা

খেলা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন ২০২৬ মৌসুমের আগেই কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) স্কোয়াড থেকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানের বাদ

2026-01-04T14:12:17+00:00
2026-01-04T17:21:06+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
খেলা
আইপিএল সম্প্রচার বন্ধের বিষয়ে যা বললেন উপদেষ্টা
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ২:১২ পিএম  আপডেট: ০৪.০১.২০২৬ ৫:২১ পিএম  (ভিজিট : ২৯১)
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ফাইল ছবি
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন ২০২৬ মৌসুমের আগেই কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) স্কোয়াড থেকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানের বাদ পড়া বিষয়টি নিয়ে জল ঘোলা হচ্ছেই। মোস্তাফিজকে বাদ দেওয়ার ঘোষণার পর বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে, বাংলাদেশে যেনো আইপিএলের খেলা সম্প্রচার না করা হয়। এ প্রসঙ্গে এবার কথা বলেছেন সরকারের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা। আইপিএলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ রাখার প্রস্তাবের আইনগত ভিত্তি পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। প্রক্রিয়া যাচাই-বাছাই করার পরে একটি পদক্ষেপ নেবেন বলেও জানিয়েছেন তিনি। 

রোববার (০৪ জানুয়ারি) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে 'বিএসআরএফ মতবিনিময়' অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন। সচিবালয় বিট কাভার করা সাংবাদিকদের সংগঠন 'বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম' (বিএসআরএফ) এ মতবিনিময়ের আয়োজন করে। 

তিনি বলেন, ‘বিষয়টা হচ্ছে যে, খেলাটা যদি খেলার জায়গায় আমরা রাখতে পারতাম, খুবই ভালো হতো। কিন্তু আনফরচুনেটলি, খেলাটার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে।’ 

তথ্য উপদেষ্টা বলেন, ‘অন্যান্য সময় আমরা কী বলি? দুইটা দেশের মধ্যে যদি রাজনৈতিক টেনশন থাকেও, যে কোনও দুইটা দেশ, আমি বাংলাদেশ-ভারত, বাংলাদেশ-নেপাল এরকম বলছি না, ভারত-নেপাল, ভারত-মালদ্বীপ— এটা বলছি না, বলছি দুইটা দেশের মধ্যে যদি রাজনৈতিক টেনশন থাকেও, বলে যে সাংস্কৃতিক এক্সচেঞ্জ, খেলাধুলা, এগুলোর মাধ্যমে এটা কমিয়ে আনা যায়। এখানে দেখা গেল সম্পূর্ণ উল্টো কাজটা করা হয়েছে। 


তিনি বলেন, ‘সে রকম জায়গায় আমাদেরকেও একটা অবস্থান নিতে হবে। আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি পর্যালোচনা এবং প্রক্রিয়া যাচাই-বাছাই করছি এবং করার পরে আমরা একটা পদক্ষেপ গ্রহণ করব। এখানে একটা সিচুয়েশন আমার জন্য তৈরি করা হয়েছে। আমাকে সেটার বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে হবে। সেটার ব্যাপারে একটা ব্যবস্থা নিতে হবে। আমার তো চুপ করে বসে থাকার উপায় নেই।’ 

তিনি আরও বলেন, ‘কোন যুক্তিতে মোস্তাফিজকে মানা করা হচ্ছে? খেলোয়াড়কে কোন যুক্তিতে মানা করা হলো, তো কোনও ব্যাপার ছিল না। যে যুক্তিতে মানা করা হচ্ছে সে যুক্তিটা তো আসলে আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না। ফলে, সেখানে আমাদেরকে একটা প্রতিক্রিয়া দেখাতে হচ্ছে।’ 

এর আগে, গতকাল শনিবার আইপিএল থেকে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজকে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে আইন উপদেষ্টা আসিফ নজরুল আইপিএলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ রাখার প্রস্তাব দিয়েছেন। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   আইপিএল  সম্প্রচার বন্ধ  উপদেষ্টা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: