ভারতে খেলবে না বাংলাদেশ, আইসিসিকে জানাল বিসিবি

সময়ের আলো ডেস্ক

খেলা

বাংলাদেশি তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বিষয়টি আরও বড় আকার ধারণ করছে। গতকাল শনিবার আইপিএল থেকে

2026-01-04T14:27:02+00:00
2026-01-04T16:32:05+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
খেলা
ভারতে খেলবে না বাংলাদেশ, আইসিসিকে জানাল বিসিবি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ২:২৭ পিএম  আপডেট: ০৪.০১.২০২৬ ৪:৩২ পিএম
ফাইল ছবি
বাংলাদেশি তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বিষয়টি আরও বড় আকার ধারণ করছে। গতকাল শনিবার আইপিএল থেকে তাকে বাদ দেওয়ার পর থেকে শুরু হয়েছে তর্ক-বিতর্ক। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের লিগপর্বে টাইগারদের চারটি ম্যাচই পড়েছে ভারতে। সেখানে বাংলাদেশ খেলবে না জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। প্রথমে তিনটি বিষয়ে আইসিসিকে চিঠি দেওয়ার কথা থাকলেও, শেষ পর্যন্ত আইসিসির কাছে একটি দাবি জানিয়েছে বিসিবি। 

রোববার (৪ জানুয়ারি) দুপুরে ১৭ জন বোর্ড পরিচালক মিলে নতুন সিদ্ধান্ত নিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে। যেখানে সিদ্ধান্ত হয়েছে- ভারতের মাটিতে বিশ্বকাপের কোনও ম্যাচেই খেলবে না বাংলাদেশ দল। এমনটাই নিশ্চিত করেছেন বিসিবির শীর্ষ একজন পরিচালক। 

Advertisement
আইসিসিকে পাঠানো ই-মেইলে বিসিবি জানিয়েছে, ‘নিরাপত্তার শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়।’ যে কারণে ভেন্যু সরিয়ে নিতেও আবেদন করেছে বোর্ড। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে ভারতের সঙ্গে যৌথভাবে আয়োজক শ্রীলঙ্কা। এর আগে, পাকিস্তানের সঙ্গে বিরোধের জেরে তাদের সব ম্যাচই লঙ্কান ভেন্যুতে নির্ধারিত হয়েছে। 


আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। যেখানে ‘সি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। তাদের সঙ্গে একই গ্রুপে রয়েছে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ। পাশাপাশি খেলবে নেপাল ও ইতালির সঙ্গে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী- আগামী ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচের ভেন্যু নির্ধারিত ছিল কলকাতার ইডেন গার্ডেন। একই ভেন্যুতে পরের দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড ও ইতালি। শেষ ম্যাচে মুম্বাইয়ে বাংলাদেশ-নেপালের ম্যাচ হওয়ার কথা ছিল। 

এদিকে, আইসিসিকে আগেই বিশ্বকাপের স্কোয়াড পাঠিয়েছিল বিসিবি। রোববার আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করা হয়েছে। যেখানে টাইগারদের নেতৃত্বে প্রত্যাশিতভাবেই আছেন লিটন দাস। সাইফ হাসান সহ-অধিনায়ক। উইকেটকিপার জাকের আলী ও মাহিদুল ইসলাম অঙ্কন তাদের জায়গা ধরে রাখতে পারেননি। ফর্মে থেকেও দলে ঢুকতে পারেননি নাজমুল হোসেন শান্ত। বিপিএলের প্রথম কয়েক ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়ে আলোচনায় আছেন তিনি। 

এ ছাড়া, বল হাতে দারুণ ফর্মে রিপন মন্ডল। দুর্দান্ত পারফর্ম করেছেন আলিস ইসলামও। বিপিএলে ভালো করা ক্রিকেটারদের দিকেও নজর দিচ্ছেন নির্বাচকরা। সেক্ষেত্রে ঘোষিত প্রাথমিক দলে কোনও কারণ ছাড়াই পরিবর্তন আনতে পারবে বিসিবি। এজন্য সময় আছে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। এরপর আর কোনও পরিবর্তনের প্রয়োজন পড়লে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন লাগবে। 

সময়ের আলো/এনএ 
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: