অবিলম্বে মাদুরো ও তার স্ত্রীকে মুক্তির দাবি চীনের

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিমান হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে মার্কিন সেনাবাহিনী। এক বিবৃতিতে

2026-01-04T15:01:06+00:00
2026-01-04T15:03:27+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
অবিলম্বে মাদুরো ও তার স্ত্রীকে মুক্তির দাবি চীনের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৩:০১ পিএম  আপডেট: ০৪.০১.২০২৬ ৩:০৩ পিএম
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস। সংগৃহীত ছবি
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিমান হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে মার্কিন সেনাবাহিনী। এক বিবৃতিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর তাৎক্ষণিক মুক্তি চেয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানাচ্ছে চীন। সেই সঙ্গে অবিলম্বে প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রীকে মুক্তি প্রদান, ভেনেজুয়েলার সরকারকে পতনের হাত থেকে রক্ষা এবং সংলাপ ও কূটনৈতিক তৎপরতার মাধ্যমে ইস্যুগুলো সমাধানের দাবি জানানো হয়েছে এ বিবৃতিতে। 

২০১৭ সালে ট্রাম্প যখন প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন, সে সময় থেকেই নিকোলাস মাদুরোকে নিজের রাজনৈতিক প্রতিপক্ষ মনে করতেন প্রেসিডেন্ট ট্রাম্প। ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে তিনি ও তার নেতৃত্বাধীন প্রশাসন প্রেসিডেন্টের পদে আসীন হওয়ার পর মাদুরোর প্রতি আরও আগ্রাসী হয়ে ওঠেন। 


শুক্রবার দিবাগত রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বাসভবনের বেডরুম থেকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া অ্যাডেলা ফ্লোরেসকে তুলে নিয়ে যায়  মার্কিন প্রতিরক্ষা বাহিনীর এলিট শাখা ডেল্টা ফোর্স। মাত্র কয়েক ঘণ্টার অভিযানে দুর্গের মতো সুরক্ষিত বাসভবন থেকে তাদেরকে যেভাবে বন্দি করা হয়, তাতে অবাক হয়েছে গোটা বিশ্ব। বর্তমানে তাদেরকে নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দি করে রাখা হয়েছে। 

মাদুরো ও তার স্ত্রী সিলিয়ার বিরুদ্ধে মাদক-সন্ত্রাস, যুক্তরাষ্ট্রে কোকেন সরবরাহ এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগ তুলেছে ‍যুক্তরাষ্ট্র। মার্কিন আদালতে এসব অভিযোগের বিচারের প্রস্তুতি চলছে।


/ইউএমএইচ



  বিষয়:   নিকোলাস মাদুরো  ভেনেজুয়েলা  মার্কিন বাহিনী 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: