আবারও প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষার সময় পরিবর্তন

সময়ের আলো ডেস্ক

চাকরি

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। আাগামী ৯ জানুয়ারি ২০২৬ তারিখে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন

2026-01-04T15:25:27+00:00
2026-01-04T16:30:40+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
চাকরি
আবারও প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষার সময় পরিবর্তন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৩:২৫ পিএম  আপডেট: ০৪.০১.২০২৬ ৪:৩০ পিএম
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষার সময় পরিবর্তন। প্রতীকী ছবি
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। আাগামী ৯ জানুয়ারি ২০২৬ তারিখে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন সকালে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটিকে পরিবর্তন করে বিকেলে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। 

রোববার (৪ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ২৬ ডিসেম্বর রাতে প্রাথমিক শিক্ষা অধিদফতর আলাদা বিজ্ঞপ্তি দিয়ে স্পষ্ট করে জানায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫-এর লিখিত পরীক্ষা আগামী শুক্রবার (২ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় এ পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রার্থীদের আবেদনে দেওয়া মোবাইল নম্বরে নির্ধারিত সময়ে ০১৫৫২-১৪৬০৫৬ নম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোডের এসএমএস পাঠানো হবে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে পরীক্ষার্থীরা admit.dpe.gov.bd ওয়েবসাইটে গিয়ে Username ও Password অথবা এসএসসির রোল নম্বর, বোর্ড এবং পাশের সন ব্যবহার করে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করতে পারছেন।

পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের অবশ্যই ডাউনলোড করা প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি এবং নিজের জাতীয় পরিচয়পত্রের মূল কপি (এনআইডি বা স্মার্টকার্ড) সঙ্গে আনতে হবে। ওএমআর শিট পূরণের নির্দেশনা ও পরীক্ষাসংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় তথ্য প্রবেশপত্রেই উল্লেখ থাকবে।

এ ছাড়া পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, বই, নোট, কাগজপত্র, ক্যালকুলেটর, ভ্যানিটি ব্যাগ, পার্স, হাতঘড়ি বা ঘড়িজাতীয় বস্তু, ইলেকট্রনিক হাতঘড়ি কিংবা যেকোনো ধরনের ইলেকট্রনিক বা যোগাযোগ ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কোনো পরীক্ষার্থী নিষিদ্ধ সামগ্রী সঙ্গে নিয়ে কেন্দ্রে প্রবেশ করলে তাৎক্ষণিকভাবে তাকে বহিষ্কার করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। পাশাপাশি দালাল বা প্রতারক চক্রের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য পরীক্ষার্থীদের বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।



/ইউএমএইচ



  বিষয়:   প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 


Loading...
Loading...
চাকরি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: