
বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি অধিদপ্তর । ছবি : সংগৃহীত
বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি অধিদপ্তর । ছবি : সংগৃহীতসরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি অধিদপ্তর। ৯ম থেকে ২০তম গ্রেডের ১৭টি ক্যাটাগরিতে মোট ৭৪৬ জনকে নিয়োগ দেওয়া হবে। এসব পদে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিন্নতা রয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদ ও নিয়োগসংখ্যা
১. সহকারী পরিচালক
পদসংখ্যা : ১৫৮টি।
বেতন : ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।
যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা প্রয়োজন।
২. টেলিফোন ইঞ্জিনিয়ার
পদসংখ্যা : ১টি।
বেতন : ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।
যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
৩. সহকারী প্রোগ্রামার
পদসংখ্যা : ১টি।
বেতন : ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।
যোগ্যতা : কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিসংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে।
৪. ফিল্ড অফিসার
পদসংখ্যা : ৯৩টি।
বেতন : ৩২,০০০-৭৭,৩০০ টাকা (গ্রেড-১০)।
যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা প্রয়োজন। পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারী প্রার্থীদের ৫ ফুট হতে হবে। উভয়ের বুকের মাপ ৩০ থেকে ৩২ ইঞ্চি (সম্প্রসারিত) হতে হবে।
৫. কম্পিউটার অপারেটর
পদসংখ্যা : ৪টি।
বেতন : ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)।
যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
৬. সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা : ৩টি।
বেতন : ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)।
যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা প্রয়োজন। সাঁটলিপিতে ইংরেজিতে প্রতি মিনিটে ৮০ এবং বাংলায় ৫০ শব্দ লেখার গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দের গতি প্রয়োজন। পাশাপাশি ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন পরিচালনায় দক্ষতা থাকতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
৭. অ্যাকাউন্ট্যান্ট-কাম-ক্যাশিয়ার
পদসংখ্যা : ৭টি।
বেতন : ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)।
যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা প্রয়োজন।
৮. কম্পিউটার টেকনিশিয়ান
পদসংখ্যা : ১টি।
বেতন : ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)।
যোগ্যতা : স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের ট্রেড কোর্সের সনদ এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
৯. ফটোগ্রাফার
পদসংখ্যা : ২টি।
বেতন : ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)।
যোগ্যতা : স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিভিন্ন ধরনের ক্যামেরা পরিচালনা ও ফটোগ্রাফিতে প্রশিক্ষণ থাকতে হবে। ডার্করুমের কাজ, ক্যামেরা ব্যবহার এবং ফটোগ্রাফিক ল্যাবরেটরি পরিচালনায় অভিজ্ঞতার পাশাপাশি কম্পিউটার চালনায় দক্ষতা প্রয়োজন।
১০. সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা : ২০টি।
বেতন : ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)।
যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সাঁটলিপিতে ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দের গতি প্রয়োজন। ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
১১. ওয়্যারলেস অপারেটর
পদসংখ্যা : ২৩টি।
বেতন : ২২,৮০০-৫৫,২০০ টাকা (গ্রেড-১৫)।
যোগ্যতা : স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতার যোগাযোগের নিয়ম সম্পর্কে মৌলিক জ্ঞান থাকতে হবে। মোর্স টেলিগ্রাফিতে প্রতি মিনিটে ২০টি শব্দ গ্রহণ ও প্রেরণের সক্ষমতা এবং কম্পিউটার চালনায় দক্ষতা প্রয়োজন। টেলিযোগাযোগ বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ সাবেক সেনা বা পুলিশ সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য।
১২. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা : ৫৪টি।
বেতন : ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।
যোগ্যতা : স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা প্রয়োজন। সাঁটলিপিতে ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে কমপক্ষে ২০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরেও উভয় ভাষায় প্রতি মিনিটে ২০ শব্দের গতি থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন পরিচালনায় দক্ষতা প্রয়োজন।
১৩. গাড়িচালক১৩. গাড়িচালক
পদসংখ্যা : ১২টি।
বেতন : ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।
যোগ্যতা : স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। হালকা যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
১৪. ফিল্ড স্টাফ
পদসংখ্যা : ২৮৮টি।
বেতন : ২১,৪০০-৫১,৯০০ টাকা (গ্রেড-১৭)।
যোগ্যতা : স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারী প্রার্থীদের ৫ ফুট হতে হবে। উভয়ের বুকের মাপ ৩০ থেকে ৩২ ইঞ্চি (সম্প্রসারিত) হতে হবে।
১৫. ডেসপাচ রাইডার
পদসংখ্যা : ২টি।
বেতন : ২১,০০০-৫০,৯০০ টাকা (গ্রেড-১৮)।
যোগ্যতা : স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিআরটিএর দেওয়া বৈধ মোটরসাইকেল চালানোর লাইসেন্স এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে।
১৬. ডার্করুম অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা : ১টি।
বেতন : ২১,০০০-৫০,৯০০ টাকা (গ্রেড-১৮)।
যোগ্যতা : স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ফটোগ্রাফিক ল্যাবরেটরির ডার্করুমে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ক্যামেরা পরিচালনা ও ছবি মুদ্রণ পদ্ধতি সম্পর্কে বাস্তব জ্ঞান এবং কম্পিউটার চালনায় দক্ষতা প্রয়োজন।
১৭. অফিস সহায়ক
পদসংখ্যা : ৭৬টি।
বেতন : ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)।
যোগ্যতা : স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা
২০২৬ সালের ১ নভেম্বর তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ আদেশ, পরিপত্র ও প্রজ্ঞাপন অনুসরণ করা হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি জমা দিতে হবে টেলিটকের প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে। অনলাইনে আবেদন জমা দেওয়ার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি পরিশোধ করতে হবে।
আবেদনের সময়সীমা
আবেদন শুরু : ৩ ডিসেম্বর ২০২৬।
আবেদন শেষ : ২৩ ডিসেম্বর ২০২৬, রাত ৮টা।
সময়ের আলো/এসকে