পানি উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ, আবেদন করবেন যেভাবে

সময়ের আলো ডেস্ক

চাকরি

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) ৯ম থেকে ২০তম গ্রেডে চারটি পদে ৮৭৯ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে নিয়োগ

2026-11-26T21:02:07+00:00
2026-11-26T21:02:07+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
চাকরি
পানি উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ, আবেদন করবেন যেভাবে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৯:০২ পিএম 
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) ৯ম থেকে ২০তম গ্রেডে চারটি পদে ৮৭৯ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা আগামী ৩ ডিসেম্বর ২০২৬ সকাল ৯টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, চারটি পদের মধ্যে সহকারী পরিচালক (প্রশাসন) পদে ৩০ জন, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে ৪৬৮ জন, হিসাব করণিক পদে ৯৭ জন এবং অফিস সহায়ক পদে ২৮৪ জন নিয়োগ দেওয়া হবে।

পদ ও বেতন

সহকারী পরিচালক (প্রশাসন) পদে ৩০ জন নিয়োগ দেওয়া হবে। এ পদটি নবম গ্রেডের। বেতন স্কেল ৪৪,০০০ থেকে ১,০৫,৯০০ টাকা।

ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে নেওয়া হবে ৪৬৮ জন। এ পদটি ১৬তম গ্রেডের। বেতন স্কেল ২১,৯০০ থেকে ৫২,৯০০ টাকা।

হিসাব করণিক পদে ৯৭ জন নিয়োগ দেওয়া হবে। এ পদটিও ১৬তম গ্রেডের। বেতন স্কেল ২১,৯০০ থেকে ৫২,৯০০ টাকা।

অফিস সহায়ক পদে নিয়োগ পাবেন ২৮৪ জন। এ পদটি ২০তম গ্রেডের। বেতন স্কেল ২০,০০০ থেকে ৪৮,৪০০ টাকা।


আবেদন প্রক্রিয়া ও ফি

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট jobs.bwdb.gov.bd-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন ফি হিসেবে সহকারী পরিচালক (প্রশাসন) পদের জন্য ২০০ টাকা, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ও হিসাব করণিক পদের জন্য ১০০ টাকা এবং অফিস সহায়ক পদের জন্য ৫০ টাকা জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা

অনলাইনে আবেদন শুরু হবে ৩ ডিসেম্বর ২০২৬ সকাল ৯টায়। আবেদন জমা দেওয়ার শেষ সময় ৪ জানুয়ারি ২০২৭ বিকেল ৪টা।

নিয়োগ বিজ্ঞপ্তি, যোগ্যতা, আবেদন পদ্ধতি ও অন্যান্য শর্তাবলি সম্পর্কে বিস্তারিত জানতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট ভিজিট করতে হবে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   পানি উন্নয়ন বোর্ড  নিয়োগ  আবেদন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
চাকরি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: