৪৯৫ এআই টেকনিশিয়ান নেবে সরকার, আবেদন ৬ ডিসেম্বর পর্যন্ত

সময়ের আলো ডেস্ক

চাকরি

প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে কৃত্রিম প্রজনন দপ্তর, ঢাকা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে এআই টেকনিশিয়ান (ক্যাটাগরি-১) পদে ৪৯৫ জনকে নিয়োগ

2026-11-22T09:33:24+00:00
2026-11-22T09:33:24+00:00
 
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
চাকরি
৪৯৫ এআই টেকনিশিয়ান নেবে সরকার, আবেদন ৬ ডিসেম্বর পর্যন্ত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৯:৩৩ এএম 
ছবি : সংগৃহীত
প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে কৃত্রিম প্রজনন দপ্তর, ঢাকা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে এআই টেকনিশিয়ান (ক্যাটাগরি-১) পদে ৪৯৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ২০ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ৯টা থেকে, চলবে ৬ ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত। এসএসসি পাসের চাকরি প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। প্রার্থীকে অবশ্যই ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে। 

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

আবেদন শুরু : ২০ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ৯টা

আবেদনের শেষ তারিখ : ৬ ডিসেম্বর ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত

আবেদন পদ্ধতি : অফলাইনে (ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে)

চাকরির ধরন : অস্থায়ী

প্রার্থীর ধরন : নারী - পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।

বয়স : ২০ নভেম্বর ২০২৬ তারিখ ১৮-৬০ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম : পরিচালক, কৃত্রিম প্রজনন দপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, ফার্মগেট, ঢাকা-১২১৫। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। আবেদনের সব তথ্য পেতে ভিজিট করতে পারেন এই লিংকে।  

সময়ের আলো/জেডি 

  বিষয়:   এআই টেকনিশিয়ান  সরকার  আবেদন  চাকরি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
চাকরি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: