সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নিয়োগের বিজ্ঞাপন

সময়ের আলো ডেস্ক

চাকরি

সৌদি আরবে বিভিন্ন পেশায় বাংলাদেশি কর্মী নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। এতে গুদামকর্মী, সুপারমার্কেটকর্মী, চালক, প্লাম্বার, রেস্তোরাঁকর্মীসহ ১৩ ধরনের পদে

2026-11-21T13:17:19+00:00
2026-11-21T13:17:19+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
চাকরি
সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নিয়োগের বিজ্ঞাপন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১:১৭ পিএম 
ছবি : সংগৃহীত
সৌদি আরবে বিভিন্ন পেশায় বাংলাদেশি কর্মী নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। এতে গুদামকর্মী, সুপারমার্কেটকর্মী, চালক, প্লাম্বার, রেস্তোরাঁকর্মীসহ ১৩ ধরনের পদে নিয়োগের কথা উল্লেখ করা হয়েছে।

সৌদি আরবভিত্তিক অনলাইন শ্রেণিবদ্ধ বিজ্ঞাপনের ওয়েবসাইট এক্সপ্যাট্রিয়েটসে গত ১৬ নভেম্বর বিজ্ঞাপনটি প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, পদগুলোতে শুধু বাংলাদেশি কর্মীদের নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞাপনে উল্লেখ করা পদগুলো হলো—গুদামকর্মী, ওষুধ প্যাকেজিংকর্মী, সুপারমার্কেটকর্মী, পেট্রল পাম্পকর্মী, পরিচ্ছন্নতাকর্মী, কফিশপ কর্মী, রেস্তোরাঁকর্মী, ইলেকট্রনিকসকর্মী, গাড়িচালক, প্লাম্বার, প্রিন্টার অপারেটর, অফিস সহকারী ও চা পরিবেশনকারী।

তবে বিজ্ঞাপনে নিয়োগদাতা প্রতিষ্ঠানের বিস্তারিত পরিচয়, বেতন, কাজের শর্ত কিংবা আবেদনের শেষ সময় উল্লেখ করা হয়নি। তাই আগ্রহীদের আবেদন বা যোগাযোগের আগে নিয়োগদাতা প্রতিষ্ঠান এবং চাকরির শর্ত সম্পর্কে বিস্তারিত যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।


বিজ্ঞাপনদাতা চাকরির জন্য কোনো ধরনের ফি না দেওয়ার কথাও উল্লেখ করেছেন। তবে বৈধ নিয়োগপ্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই না করে কাউকে টাকা না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপনের লিংক : https://www.expatriates.com/cls/64688711.html

সময়ের আলো/এসএকে
  বিষয়:   সৌদি আরব  বাংলাদেশি  কর্মী  নিয়োগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
চাকরি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: