প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৭:৫৩ পিএম
ন্যাশনাল ব্যাংক লিমিটেড। ছবি : সংগৃহীত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান ন্যাশনাল ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘লিগ্যাল অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই এলএলবি অথবা এলএলএম ডিগ্রিধারী হতে হবে।
এক নজরে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম : ন্যাশনাল ব্যাংক লিমিটেড
পদের নাম : লিগ্যাল অফিসার
পদসংখ্যা : নির্ধারিত নয়
চাকরির ধরন : বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন : নারী-পুরুষ
শিক্ষাগত যোগ্যতা : এলএলবি অথবা এলএলএম
অভিজ্ঞতা : ৩ বছর
বেতন ও অন্যান্য সুবিধা : আলোচনা সাপেক্ষে
বয়সসীমা : নির্ধারিত নয়
আবেদন পদ্ধতি : অনলাইনে
কর্মস্থল : যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদনের নিয়ম : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদন শুরু : ৮ নভেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ : ৮ ডিসেম্বর ২০২৬
সময়ের আলো/কেএইচও