ইসলামিক রিলিফ বাংলাদেশ। ছবি : সংগৃহীত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামিক রিলিফ বাংলাদেশ। আন্তর্জাতিক মানবিক উন্নয়ন সংস্থাটির হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস রেসপন্স বিভাগ অ্যাসিস্ট্যান্ট প্রটেকশন অ্যান্ড ইনক্লুশন অফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন নেওয়া শুরু হয়েছে ৪ নভেম্বর থেকেই। আবেদন করা যাবে ৯ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ৭৫,১৮৯ টাকা বেতন ছাড়াও সংস্থার নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে ইসলামিক রিলিফ বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম : ইসলামিক রিলিফ বাংলাদেশ
পদের নাম : অ্যাসিস্ট্যান্ট প্রটেকশন অ্যান্ড ইনক্লুশন অফিসার
বিভাগ : হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস রেসপন্স
পদসংখ্যা : ০১টি
শিক্ষাগত যোগ্যতা : আইন (এলএলবি), নৃবিজ্ঞান, জেন্ডার স্টাডিজ, সমাজবিজ্ঞান, উন্নয়ন অধ্যয়ন, আন্তর্জাতিক সম্পর্ক, লোকপ্রশাসন, সমাজকর্ম বা অন্য কোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা : এনজিও, উন্নয়ন সংস্থায় কাজের দক্ষতা।
অভিজ্ঞতা : কমপক্ষে ৩ বছর
চাকরির ধরন : ফুলটাইম
কর্মক্ষেত্র : অফিসে
প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা : অন্তত ২৫ বছর
কর্মস্থল : কক্সবাজার (উখিয়া)
বেতন : ৭৫,১৮৯ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা : মোবাইল বিল, ভ্রমণ ভাতা/দৈনিক ভাতা (Per-diem), বিমা সুবিধা (আইপিডি, ওপিডি, জীবন বিমা, ডিবি, সিআইবি) এবং ছুটি (বার্ষিক, নৈমিত্তিক, অসুস্থতাজনিত, টিওআইএল/সিটিও, মাতৃত্বকালীন, পিতৃত্বকালীন) ইত্যাদি ছাড়া অন্য কোনো সুবিধা প্রাপ্য হবে না।
আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে
এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময় : ০৯ নভেম্বর ২০২৬
সময়ের আলো/কেএইচও