অভিজ্ঞতা ছাড়াই এমটিবিতে চাকরি, বেতন ৮৩ হাজার টাকা

সময়ের আলো ডেস্ক

চাকরি

অভিজ্ঞতা ছাড়াই বেসরকারি বাণিজ্যিক ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিতে (এমটিবি) চাকরির সুযোগ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটি ‘ম্যানেজমেন্ট ট্রেইনি’ পদে জনবল নিয়োগের

2026-11-02T12:27:45+00:00
2026-11-02T12:27:45+00:00
 
  সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬
চাকরি
অভিজ্ঞতা ছাড়াই এমটিবিতে চাকরি, বেতন ৮৩ হাজার টাকা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:২৭ পিএম 
সংগৃহীত ছবি
অভিজ্ঞতা ছাড়াই বেসরকারি বাণিজ্যিক ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিতে (এমটিবি) চাকরির সুযোগ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটি ‘ম্যানেজমেন্ট ট্রেইনি’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ পদে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। ইতিমধ্যে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে, চলবে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত।

এ পদে আবেদনের জন্য প্রার্থীকে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট পদে পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৮৩ হাজার টাকা। কর্মস্থল হবে দেশের যেকোনো জেলায়। তাই প্রার্থীদের দেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।


এক নজরে নিয়োগের তথ্য

বিষয়

প্রতিষ্ঠানের নাম

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)

পদের নাম

ম্যানেজমেন্ট ট্রেইনি

পদসংখ্যা

নির্ধারিত নয়

চাকরির ধরন

বেসরকারি, পূর্ণকালীন

প্রার্থীর ধরন

নারী ও পুরুষ

শিক্ষাগত যোগ্যতা

স্নাতক অথবা স্নাতকোত্তর

অভিজ্ঞতা

প্রয়োজন নেই

বেতন ও অন্যান্য সুবিধা

৮৩ হাজার টাকা

বয়সসীমা

১৮ নভেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর

কর্মস্থল

দেশের যেকোনো জেলা

সূত্র

বিডিজবস ডটকম

আবেদন যেভাবে

এমটিবির এ নিয়োগে আবেদন শুরু হয়েছে ২৯ অক্টোবর ২০২৬ থেকে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।

সময়ের আলো/জোই
  বিষয়:   অভিজ্ঞতা ছাড়াই এমটিবিতে চাকরি  বেতন ৮৩ হাজার টাকা 


Advertisement
Loading...
Loading...
চাকরি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: