নিয়োগ দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, এসএসসি পাসেই আবেদন

সময়ের আলো ডেস্ক

চাকরি

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ২২টি পদে ৩৯৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হবে ৮

2026-10-26T09:24:00+00:00
2026-10-26T09:26:22+00:00
 
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
চাকরি
নিয়োগ দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, এসএসসি পাসেই আবেদন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৯:২৪ এএম  আপডেট: ২৬.১০.২০২৬ ৯:২৬ এএম
চট্টগ্রাম বন্দর। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ২২টি পদে ৩৯৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হবে ৮ নভেম্বর সকাল ১০টায়। ৮ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন করতে হবে অনলাইনে। অষ্টম শ্রেণি ও এসএসসি পাসের চাকরি প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

আবেদন পদ্ধতি : অনলাইন

চাকরির ধরন : অস্থায়ী

প্রার্থীর ধরন : নারী - পুরুষ

কর্মস্থল : চট্টগ্রাম


বয়স : ৮ ডিসেম্বর ২০২৬ তারিখে ১৮ - ৩২ বছর। তবে, ৬ নম্বর পদের ক্ষেত্রে সর্বোচ্চ ৪০ বছর এবং ৮ নম্বর পদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ বছর বয়স পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম : আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। প্রার্থীদের অনলাইনে আবেদনের প্রিন্ট কপি অবশ্যই সংরক্ষণ করতে হবে। 

আবেদন ফি : অনলাইনের মাধ্যমে ১-৩ নম্বর পদের জন্য ২০০ টাকা, ৪-৬ নম্বর পদের জন্য ১৫০ টাকা, ৭-১৭ নম্বর পদের জন্য ১০০ টাকা এবং ১৮-২২ নম্বর পদের জন্য ৫০ টাকা জমা দিতে হবে।

আবেদন শুরু : ৮ নভেম্বর ২০২৬, সকাল ১০টা

আবেদনের শেষ তারিখ : ৮ ডিসেম্বর ২০২৬, রাত ১২টা পর্যন্ত

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

সময়ের আলো/মহু

  বিষয়:   চট্টগ্রাম বন্দর  চাকরি  নিয়োগ বিজ্ঞপ্তি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
চাকরি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: