প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১১:৩৭ এএম আপডেট: ২১.১০.২০২৬ ১১:৩৯ এএম
ব্র্যাক ব্যাংক। ছবি : সংগৃহীত ব্র্যাক ব্যাংক পিএলসি ‘ইউনিভার্সাল অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে, প্রার্থীকে অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
এক নজরে ব্র্যাক ব্যাংক পিএলসির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম : ব্র্যাক ব্যাংক পিএলসি
বিভাগের নাম : ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক
পদের নাম : ইউনিভার্সাল অফিসার
পদসংখ্যা : নির্ধারিত নয়
চাকরির ধরন : বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন : নারী-পুরুষ
শিক্ষাগত যোগ্যতা : স্নাতকোত্তর
অভিজ্ঞতা : ১-৩ বছর। তবে, ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
বেতন ও অন্যান্য সুবিধা : আলোচনা সাপেক্ষে
বয়সসীমা : নির্ধারিত নয়
আবেদন পদ্ধতি : অনলাইনে
কর্মস্থল : যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদন শুরু : ১৯ অক্টোবর ২০২৬
আবেদন শেষ : ৩০ অক্টোবর ২০২৬
আবেদনের নিয়ম : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে
ক্লিক করুন।
সময়ের আলো/মহু