প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৭:৫২ পিএম আপডেট: ১৯.১০.২০২৬ ৭:৫৪ পিএম
ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড। ছবি : সংগৃহীত শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড ‘হেড অব সার্ভিস এক্সিলেন্স’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে, প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা এমবিএ/সমমান ডিগ্রিধারী হতে হবে।
এক নজরে ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম : ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড
পদের নাম : হেড অব সার্ভিস এক্সিলেন্স
পদসংখ্যা : নির্ধারিত নয়
চাকরির ধরন : বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন : নারী-পুরুষ
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক অথবা এমবিএ/সমমান
অভিজ্ঞতা : ১০-১২ বছর
বেতন ও অন্যান্য সুবিধা : আলোচনা সাপেক্ষে
বয়সসীমা : নির্ধারিত নয়
আবেদন শুরু : ১৮ অক্টোবর ২০২৬
আবেদন শেষ : ৩১ অক্টোবর ২০২৬
আবেদন পদ্ধতি : অনলাইন
কর্মস্থল : ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদনের নিয়ম : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে
ক্লিক করুন।
সময়ের আলো/মহু