বাংলাদেশ পুলিশে ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)’ পদে নিয়োগে আবেদন চলছে। ছবি : সংগৃহীত বাংলাদেশ পুলিশে ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)’ পদে নিয়োগে আবেদন চলছে। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া যাবে ৩০ অক্টোবর ২০২৬ তারিখ বিকাল ৫টা পর্যন্ত। টিআরসি পদে নিয়োগে প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও শারীরিক সক্ষমতা পরীক্ষা ১৩ নভেম্বর থেকে শুরু হবে। চার ধাপে ৬৪ জেলার প্রার্থীদের এ পরীক্ষা নেওয়া হবে। এরপর লিখিত এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলুন জেনে নেওয়া যাক, পুলিশে কনস্টেবল নিয়োগে পরীক্ষার ধাপগুলো কী কী।
প্রথম ধাপ
১. শারীরিক সক্ষমতা পরীক্ষার তারিখ ও সময় : ১৩, ১৪ ও ১৫ নভেম্বর, সকাল ৮টা।
২. লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময় : ২৫ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।
৩. মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময় : ৫ ডিসেম্বর ২০২৬, সকাল ১০টা।
জেলাগুলো : মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি ও খুলনা জেলার প্রার্থীদের পরীক্ষা নেওয়া হবে।
দ্বিতীয় ধাপ
১. শারীরিক সক্ষমতা পরীক্ষার তারিখ ও সময় : ১৬, ১৭ ও ১৮ নভেম্বর, সকাল ৮টা।
২. লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময় : ২ ডিসেম্বর ২০২৬, সকাল ১০টা।
৩. মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময় : ১২ ডিসেম্বর ২০২৬, সকাল ১০টা।
জেলাগুলো : সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি ও পটুয়াখালী জেলার প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তৃতীয় ধাপ
১. শারীরিক সক্ষমতা পরীক্ষার তারিখ ও সময় : ১৯, ২০ ও ২১ নভেম্বর, সকাল ৮টা।
২. লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময় : ৮ ডিসেম্বর ২০২৬, সকাল ১০টা।
৩. মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময় : ১৯ ডিসেম্বর ২০২৬, সকাল ১০টা।
জেলাগুলো : নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ ও বান্দরবান জেলার প্রার্থীদের পরীক্ষা নেওয়া হবে।
চতুর্থ ধাপ
১. শারীরিক সক্ষমতা পরীক্ষার তারিখ ও সময় : ২২, ২৩ ও ২৪ নভেম্বর, সকাল ৮টা।
২. লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময় : ১৫ ডিসেম্বর ২০২৬, সকাল ১০টা।
৩. মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময় : ২৬ ডিসেম্বর ২০২৬, সকাল ১০টা।
জেলাগুলো : নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর ও বরিশাল জেলার প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সময়ের আলো/মহু