প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৫৮ এএম
সংগৃহীত ছবিনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রানার গ্রুপ। প্রতিষ্ঠানটি অফিসার/সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। ২৭ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৫ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও টি/এ, প্রভিডেন্ট ফান্ড, পারফরম্যান্স বোনাস, বিমা, মুনাফার অংশ, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ৩টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম : রানার গ্রুপ
পদের নাম : অফিসার/সিনিয়র অফিসার
বিভাগ : পিডি (PD) অ্যান্ড সাপ্লাই চেইন
পদসংখ্যা : নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা : বিএসসি
অন্যান্য যোগ্যতা : এক্সেল ও ইআরপি ব্যবহার করে সাপ্লাই চেইন রিপোর্ট, ইনভেন্টরি আপডেট এবং কেপিআই (KPI) ড্যাশবোর্ড প্রস্তুতে দক্ষতা।
অভিজ্ঞতা : কমপক্ষে ১ থেকে ৩ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
চাকরির ধরন : ফুলটাইম
কর্মক্ষেত্র : অফিসে
প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা : ২৫ থেকে ৩৫ বছর
কর্মস্থল : ঢাকা
বেতন : আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা : টি/এ, প্রভিডেন্ট ফান্ড, পারফরম্যান্স বোনাস, বিমা, মুনাফার অংশ, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ৩টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময় : ০৫ নভেম্বর ২০২৬
সময়ের আলো/কেএইচও