প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৬:৫৮ পিএম আপডেট: ০৩.১১.২০২৬ ৭:০৭ পিএম
আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির লোগো । ছবি : সময়ের আলো জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি খাতের আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটির এসএমই টু আইআরএম বিভাগে ‘ইউনিট হেড’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থী অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ শুরু হয়েছে ৩ নভেম্বর, চলবে ১৪ নভেম্বর পর্যন্ত।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন করতে হলে প্রার্থীকে স্নাতকোত্তর অথবা স্নাতক/সমমান ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ১২ থেকে ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠান: আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি
বিভাগ: এসএমই টু আইআরএম
পদের নাম: ইউনিট হেড
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর অথবা স্নাতক/সমমান
অভিজ্ঞতা: ১২-১৫ বছর
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: দেশের যেকোনো জেলা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
বয়সসীমা: নির্ধারিত নয়
আবেদনের সময়সীমা
আবেদন শুরু হয়েছে ৩ নভেম্বর ২০২৬। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীদের আবেদন করতে এবং নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে
এখানে ক্লিক করুন।
সময়ের আলো/এসকে