প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৯:১৮ এএম
ছবি : সংগৃহীত অভিজ্ঞতা ছাড়াই কাজের সুযোগ দিচ্ছে অ্যাপভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান পাঠাও। প্রতিষ্ঠানটি তাদের ‘অপারেশন অপারেটর’ পদে ১০০ জনকে নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই এইচএসসি অথবা সমমান পাস হতে হবে।
চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি-
প্রতিষ্ঠানের নাম : পাঠাও
বিভাগের নাম : পাঠাও কুরিয়ার
পদের নাম : অপারেশন অপারেটর
পদসংখ্যা : ১০০ জন
চাকরির ধরন : বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন : পুরুষ
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি অথবা সমমান
অভিজ্ঞতা : প্রযোজ্য নয়
বেতন ও অন্যান্য সুবিধা : আলোচনা সাপেক্ষে
বয়সসীমা : সর্বনিম্ন ১৮ বছর
আবেদন শুরু : ৪ নভেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ : ৩ ডিসেম্বর ২০২৬
আবেদন পদ্ধতি : অনলাইনে
কর্মস্থল : নারায়ণগঞ্জ জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদনের নিয়ম : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন পাঠাও।
সময়ের আলো/জেডি