প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ১০:০১ এএম
ছবি : সংগৃহীত উপায় (ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (UCB) সহযোগী প্রতিষ্ঠানটি ট্রেইনি রিলেশনশিপ লিড পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০৭ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম : উপায় (ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড)
পদের নাম : ট্রেইনি রিলেশনশিপ লিড
পদ সংখ্যা : ১টি
লোকবল নিয়োগ : নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা : নতুন রিটেইল এজেন্টদের যুক্ত করা, ডিস্ট্রিবিউশন হাউসের (DH) কার্যক্রম পর্যবেক্ষণ করা এবং গ্রাহক পর্যায়ে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতে দক্ষতা।
অভিজ্ঞতা : কমপক্ষে ১ থেকে ৩ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র : অফিসে
প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা : ২৫ থেকে ৩৫ বছর
কর্মস্থল : যেকোনো জায়গায়
বেতন : ৪০,০০০-৫৫,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা : টিএ/ডিএ, মোবাইল বিল ভাতা, ইন্টারনেট বিল ভাতা।
আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময় : ২০ নভেম্বর ২০২৬
সময়ের আলো/জেডি