৩৩২ জনকে নিয়োগ দেবে বেপজা, ২৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন

সময়ের আলো ডেস্ক

চাকরি

বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৩ পদে ৩৩২ জনকে নিয়োগ দেওয়া হবে। অনলাইনে

2026-11-20T19:54:30+00:00
2026-11-20T19:54:30+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
চাকরি
৩৩২ জনকে নিয়োগ দেবে বেপজা, ২৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম 
ছবি : সংগৃহীত
বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৩ পদে ৩৩২ জনকে নিয়োগ দেওয়া হবে। অনলাইনে আবেদন শুরু ২৪ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টায়, চলবে ২৪ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। অষ্টম শ্রেণি পাসের চাকরিপ্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।

এক নজরে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

পদের বিবরণ

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
আবেদন শুরু : ২৪ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টা
আবেদনের শেষ তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত
আবেদন পদ্ধতি : অনলাইনে
চাকরির ধরন : স্থায়ী
প্রার্থীর ধরন : নারী-পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে।
কর্মস্থল : নির্ধারিত নয়
বয়স : ১ নভেম্বর ২০২৬ তারিখ ১৮-৫৫ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম

আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি

টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ নির্ধারিত টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   নিয়োগ  বেপজা  আবেদন  চাকরি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
চাকরি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: