ডাক অধিদপ্তরে ১৬৯ জনের বড় নিয়োগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

সময়ের আলো ডেস্ক

চাকরি

ডাক অধিদপ্তরের বাংলাদেশ ডাক বিভাগ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অধীনে ৩৬টি পদে মোট ১৬৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

2026-11-10T10:19:04+00:00
2026-11-10T10:19:04+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
চাকরি
ডাক অধিদপ্তরে ১৬৯ জনের বড় নিয়োগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:১৯ এএম 
ছবি : সংগৃহীত
ডাক অধিদপ্তরের বাংলাদেশ ডাক বিভাগ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অধীনে ৩৬টি পদে মোট ১৬৯ জনকে নিয়োগ দেওয়া হবে। ১০ নভেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, কয়েকটি পদে অষ্টম শ্রেণি পাস প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। আবেদন ফি টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে জমা দিতে হবে।


আবেদনসংক্রান্ত তথ্য

আবেদন শুরু : ১০ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।
আবেদনের শেষ সময় : ১০ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫টা।
আবেদনের মাধ্যম : অনলাইনে।
চাকরির ধরন : স্থায়ী।
প্রার্থীর ধরন : নারী ও পুরুষ। তবে প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
কর্মস্থল : দেশের যেকোনো স্থানে।
বয়সসীমা : ১০ ডিসেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।


আবেদন ফি

টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। ১ ও ২ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ৩ থেকে ২৩ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ২৪ থেকে ৩৬ নম্বর পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদন জমা দেওয়ার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ করতে হবে। এ ফি অফেরতযোগ্য।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের লিংকে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সময় ৩০০×৩০০ পিক্সেল আকারের ছবি এবং ৩০০×৮০ পিক্সেল আকারের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। অসম্পূর্ণ আবেদনও বাতিল বলে গণ্য হবে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ডাক অধিদপ্তর  নিয়োগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
চাকরি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: