ঢাকায় কানাডা হাইকমিশনে নিয়োগ, আবেদন করবেন যেভাবে

সময়ের আলো ডেস্ক

চাকরি

ঢাকায় অবস্থিত কানাডা হাইকমিশন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘কমন সার্ভিসেস ক্লার্ক’ পদে একজন কর্মী নিয়োগ দেবে। এ পদে

2026-11-11T10:36:43+00:00
2026-11-11T10:36:43+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
চাকরি
ঢাকায় কানাডা হাইকমিশনে নিয়োগ, আবেদন করবেন যেভাবে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১০:৩৬ এএম 
ছবি : সংগৃহীত
ঢাকায় অবস্থিত কানাডা হাইকমিশন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘কমন সার্ভিসেস ক্লার্ক’ পদে একজন কর্মী নিয়োগ দেবে। এ পদে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আগ্রহীরা আগামী ১৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।

নির্বাচিত প্রার্থীকে বছরে ১০ লাখ ৫৫ হাজার ৩৫১ টাকা বেতন দেওয়া হবে। এ ছাড়া বোনাসসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন তিনি।

পদের বিবরণ

প্রতিষ্ঠানের নাম : কানাডা হাইকমিশন

পদের নাম : কমন সার্ভিসেস ক্লার্ক

পদসংখ্যা : ১টি

শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অভিজ্ঞতা : অফিসের প্রশাসনিক দায়িত্ব পালনে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা

অন্যান্য যোগ্যতা : সাধারণ অফিস কার্যপদ্ধতি সম্পর্কে দক্ষতা

চাকরির ধরন : পূর্ণকালীন

কর্মস্থল : কানাডা হাইকমিশন, ঢাকা

কর্মক্ষেত্র : অফিসে


কাজের সময় : সপ্তাহে ৩৭ দশমিক ৫ ঘণ্টা। তবে স্বল্প নোটিশে অতিরিক্ত সময় কাজ করার মানসিকতা থাকতে হবে।

বেতন : বছরে ১০ লাখ ৫৫ হাজার ৩৫১ টাকা (অপরিবর্তনযোগ্য)

অন্যান্য সুবিধা : বোনাস ও অন্যান্য সুযোগ-সুবিধা।

আবেদনের নিয়ম

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা কানাডা হাইকমিশনের নিয়োগসংক্রান্ত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিয়োগের বিস্তারিত শর্ত ও আবেদনপ্রক্রিয়া জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময় : ১৫ নভেম্বর ২০২৬।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ঢাকা  কানাডা হাইকমিশন  নিয়োগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
চাকরি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: