আল-আরাফাহ ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ

সময়ের আলো ডেস্ক

চাকরি

বেসরকারি খাতে ব্যাংকিং পেশায় ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি। ব্যাংকটি ‘ইউনিট হেড’ পদে

2026-11-22T12:30:21+00:00
2026-11-22T12:30:21+00:00
 
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
চাকরি
আল-আরাফাহ ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১২:৩০ পিএম 
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি । ছবি : সংগৃহীত
বেসরকারি খাতে ব্যাংকিং পেশায় ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি। ব্যাংকটি ‘ইউনিট হেড’ পদে জনবল নিয়োগ দেবে। ইতিমধ্যে এ পদে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্যাংকের সেন্ট্রাল এমআইএস অ্যান্ড রিপোর্টিং, এফএডি বিভাগে ইউনিট হেড পদে নিয়োগ দেওয়া হবে। এ পদে কতজন নিয়োগ পাবেন, তা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

আবেদন করতে হলে প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, বিবিএ বা সমমানের ডিগ্রি অথবা স্নাতকোত্তর কিংবা এমবিএ ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট পদে কমপক্ষে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। এ নিয়োগে বয়সসীমা নির্দিষ্ট করা হয়নি। বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। নির্বাচিত প্রার্থীকে দেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।


আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে ১৭ নভেম্বর ২০২৬ থেকে। আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর ২০২৬।

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য, যোগ্যতা ও আবেদনপ্রক্রিয়া জানতে এখানে ক্লিক করুন আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি।

সময়ের আলো/এসকে
  বিষয়:   আল-আরাফাহ ইসলামী ব্যাংক  চাকরির সুযোগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
চাকরি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: