অভিজ্ঞতা ছাড়া এসবিএসি ব্যাংকে চাকরির সুযোগ

সময়ের আলো ডেস্ক

চাকরি

বেসরকারি ব্যাংকে চাকরি করতে আগ্রহীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এসবিএসি)। প্রতিষ্ঠানটি ‘রিটেইল

2026-11-27T18:58:52+00:00
2026-11-27T18:58:52+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
চাকরি
অভিজ্ঞতা ছাড়া এসবিএসি ব্যাংকে চাকরির সুযোগ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৬:৫৮ পিএম 
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এসবিএসি) । ছবি : সংগৃহীত
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এসবিএসি) । ছবি : সংগৃহীত
বেসরকারি ব্যাংকে চাকরি করতে আগ্রহীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এসবিএসি)। প্রতিষ্ঠানটি ‘রিটেইল সেলস এক্সিকিউটিভ’ পদে নারী ও পুরুষ প্রার্থী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা

প্রতিষ্ঠানটির রিটেইল সেলস এক্সিকিউটিভ পদে কতজন নিয়োগ দেওয়া হবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। এটি পূর্ণকালীন চাকরি।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

আবেদন করতে হলে প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমান অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এ পদে আবেদনের জন্য পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।

বয়স ও কর্মস্থল

আবেদনকারীর বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। নির্বাচিত প্রার্থীদের দেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা

নিয়োগপ্রাপ্তদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

আবেদনের সময় ও পদ্ধতি

গত ২৪ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন করতে এবং নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বিডিজবস ডটকম।

সময়ের আল/এসকে
  বিষয়:   অভিজ্ঞতা ছাড়া  ম এসবিএসি ব্যাংক  চাকরির সুযোগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
চাকরি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: