সংসদ সচিবালয়ে গাইড পদে চাকরি, বেতন কত?

সময়ের আলো ডেস্ক

চাকরি

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে ১১তম থেকে ২০তম গ্রেডে ১৫৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে গাইড পদে একজন নিয়োগের কথা

2026-11-28T11:12:46+00:00
2026-11-28T11:12:46+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
চাকরি
সংসদ সচিবালয়ে গাইড পদে চাকরি, বেতন কত?
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১১:১২ এএম 
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে ১১তম থেকে ২০তম গ্রেডে ১৫৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে গাইড পদে একজন নিয়োগের কথা জানিয়েছে সংসদ সচিবালয়। এ পদে আবেদনের জন্য প্রার্থীর ইংরেজিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। বেতন স্কেল ২৫ হাজার থেকে ৬০ হাজার ৫০০ টাকা।

গাইড পদের দায়িত্ব, যোগ্যতা ও কর্মঘণ্টা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হলো।

পদের দায়িত্ব

গাইড পদের প্রধান কাজ হবে দেশি-বিদেশি দর্শনার্থীদের জাতীয় সংসদ ভবন ঘুরিয়ে দেখানো এবং ভবনটি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানানো। সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, প্রতিদিন ৫ থেকে ১০টি দর্শনার্থীর দল জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসে।

পদসংখ্যা ও বেতন

গাইড পদটি ১১তম গ্রেডের। এ পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। জাতীয় বেতন স্কেল অনুযায়ী, এ পদের বেতন ২৫ হাজার টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ৬০ হাজার ৫০০ টাকা।


শিক্ষাগত যোগ্যতা

আগ্রহী প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে।

কর্মঘণ্টা

সংসদ অধিবেশন চলাকালে গাইড পদে কর্মরত ব্যক্তিকে সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত দায়িত্ব পালন করতে হবে। তবে অধিবেশন না থাকলে কর্মঘণ্টা হবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   সংসদ  সচিবালয়  গাইড  চাকরি  বেতন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
চাকরি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: