এলপি গ্যাসের দাম বেড়েছে ৫৩ টাকা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

ভোক্তাপর্যায়ে জানুয়ারি মাসের জন্য এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে ৫৩ টাকা।রোববার (৪

2026-01-04T15:35:23+00:00
2026-01-04T15:38:03+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
এলপি গ্যাসের দাম বেড়েছে ৫৩ টাকা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৩:৩৫ পিএম  আপডেট: ০৪.০১.২০২৬ ৩:৩৮ পিএম
এলপি গ্যাসের দাম বেড়েছে ৫৩ টাকা। সংগৃহীত ছবি
ভোক্তাপর্যায়ে জানুয়ারি মাসের জন্য এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে ৫৩ টাকা। 

রোববার (৪ জানুয়ারি) নতুন এ মূল্যের ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে নতুন দাম। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৫৩ টাকা থেকে বাড়িয়ে ১৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। 

Advertisement
একইসঙ্গে অটোগ্যাসের দাম ৫৭ টাকা ৩২ পয়সা থেকে ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে।


এদিকে ডিসেম্বর মাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১২৫৩ টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি অটোগ্যাসের দাম ১ টাকা ৭৪ পয়সা বাড়িয়ে ৫৭ টাকা ৩২ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। 


/ইউএমএইচ
  বিষয়:   এলপি গ্যাস  দাম 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: