আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসনে জামায়াত জোটের প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ফেনী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মনিরা হক।
রোববার (৪ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেওয়া হয়।
এ সময় ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হক বলেন, ‘দাখিলকৃত হলফনামা ও অন্যান্য নথিপত্র যাচাই শেষে তথ্য সঠিক পাওয়ায় উক্ত প্রার্থিতা বৈধ বলে বিবেচিত হয়েছে।’
মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ফেনীবাসী তাদের যোগ্য প্রতিনিধি নির্বাচন করতে পারবেন।’
এর আগে গত ২৯ ডিসেম্বর জামায়াত জোটের প্রার্থী ফেনী-২ আসনে মজিবুর রহমান মঞ্জু রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
সময়ের আলো/কেএইচও