আবারও ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে তোপ দাগালেন আসিফ নজরুল

ক্রীড়া ডেস্ক

খেলা

আসন্ন ২০২৬ আইপিএল মৌসুমের আগেই কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) স্কোয়াড থেকে বাদ পড়েছেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। এ ঘটনার

2026-01-04T16:54:10+00:00
2026-01-04T17:00:31+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
আবারও ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে তোপ দাগালেন আসিফ নজরুল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৪:৫৪ পিএম 
আসিফ নজরুল ও বিসিসিআই-এর লগো। সংগৃহীত ছবি
আসন্ন ২০২৬ আইপিএল মৌসুমের আগেই কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) স্কোয়াড থেকে বাদ পড়েছেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এছাড়া ভারতের মাটিতে হতে যাওয়া বাংলাদেশের বিশ্বকাপের খেলাগুলো শ্রীলংকায় অনুষ্ঠিত করার জন্য আইসিসিকে গতকাল শনিবার অনুরোধ জানানোর নির্দেশনাও দিয়েছেন তিনি।

এ বিষয়ে এবার ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিরুদ্ধে তোপ দাগালেন আসিফ নজরুল। 

রোববার (৪ জানুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল বলেছেন, বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।

এর আগে শনিবার কলকাতা মুস্তাফিজকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে বলে উল্লেখ করেছে ইএসপিএন ক্রিকইনফো। শাহরুখ খানের দল কেকেআর জানিয়েছে, বিসিসিআইয়ের নির্দেশনা অনুসারে সকল প্রক্রিয়া ও অভ্যন্তরীণ পরামর্শের পর তাকে (মোস্তাফিজ) ছেড়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই মোস্তাফিজের আসন্ন আইপিএলে খেলা নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। ভারতের কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠীগগুলো তাকে বাদ দেওয়ার দাবিতে লাগাতার বিক্ষোভ করে আসছিল। যার রেশ ধরে শনিবার সকালে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া ফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশনার কথা জানান। কলকাতাও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে, মুস্তাফিজ আর তাদের স্কোয়াডে নেই।


এ ঘোষণার পর আসিফ নজরুল তার ফেসবুক একাউন্টে লেখেন, ক্রীড়া মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লিখে। বোর্ড যেন জানিয়ে দেয় যে, যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারেনা। বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলংকায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি।  

ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, আমি তথ্য এবং সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করেছি বাংলাদেশ আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেওয়া হয়! আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নিব না। গোলামীর দিন শেষ!

সময়ের আলো/ এসকে/
  বিষয়:   ভারতীয় ক্রিকেট বোর্ড  আসিফ নজরুল  আইপিএল  ক্রিকেট  আইসিসি  বিসিসিআই  কলকাতা 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: