মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ২৭৩ জন আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া গমনকালে পাচারকারী চক্রের ১০ সদস্যসহ মোট ২৭৩ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।রোববার (৪ জানুয়ারি) নৌবাহিনীর পক্ষ থেকে

2026-01-04T17:00:10+00:00
2026-01-04T17:00:10+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ২৭৩ জন আটক
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৫:০০ পিএম 
মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ২৭৩ জন আটক। ছবি : সময়ের আলো
সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া গমনকালে পাচারকারী চক্রের ১০ সদস্যসহ মোট ২৭৩ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। 

রোববার (৪ জানুয়ারি) নৌবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয় ।

এর আগে, শনিবার দিবাগত রাতে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের বঙ্গোপসাগরের অদূরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

নৌবাহিনীর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে বঙ্গোপসাগরে টহলরত নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’ সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সেন্টমার্টিন্স থেকে প্রায় ৩০ মাইল দক্ষিণ-পশ্চিমে একটি কাঠের বোটের সন্দেহজনক গতিবিধি নজরে আসে। নৌবাহিনীর জাহাজ বোটটিকে থামার সংকেত দিলে সেটি না থেমে গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাৎক্ষণিক ধাওয়া দিয়ে বোটটি আটক করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা দালালচক্রের সহায়তায় অবৈধভাবে মালয়েশিয়া গমনের উদ্দেশ্যে সমুদ্রপথে যাত্রা করেছিল। আটককৃত বোট ও ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

নৌবাহিনী আরও জানায়, বোটটিতে ন্যূনতম জীবনরক্ষাকারী সরঞ্জাম, পর্যাপ্ত খাদ্য, পানি ও প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা ছিল না। এ অবস্থায় গভীর সমুদ্রে যাত্রা বড় ধরনের মানবিক বিপর্যয় সৃষ্টি করতে পারত। নৌবাহিনীর সময়োচিত ও কার্যকর পদক্ষেপে সম্ভাব্য একটি বড় মানবপাচার কার্যক্রম প্রতিহত করা সম্ভব হয়েছে।

এফআর


  বিষয়:   কক্সবাজার  টেকনাফ  মালয়েশিয়া পাচারকালে  নারী ও শিশুসহ  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: