জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ঢাবি সাদা দলের শ্রদ্ধা

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত, পুষ্পার্ঘ অর্পণ ও ফাতেহা

2026-01-04T17:26:46+00:00
2026-01-04T18:08:45+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
শিক্ষা
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ঢাবি সাদা দলের শ্রদ্ধা
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৫:২৬ পিএম  আপডেট: ০৪.০১.২০২৬ ৬:০৮ পিএম  (ভিজিট : ৯১)
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা। ছবি : সময়ের আলো
মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত, পুষ্পার্ঘ অর্পণ ও ফাতেহা পাঠ করেছে বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক‌দের সংগঠন (ঢা‌বি) সাদা দল। 

রোববার (৪ জানুয়ারি) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যান তারা এ কর্মসূচি পালন করেন। এসময় দোয়া পরিচালনা করেন ঢা‌বি আরবি বিভাগের অধ্যাপক এবিএম সিদ্দিকুর রহমান নিজামী।

শ্রদ্ধা নিবেদন শেষে ঢা‌বি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের অভিভাবকহীন করে চলে গেছেন। আমরা ওনার আত্মার মাগফেরাত কামনা করি। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক।

বিএনপির আগামী নেতৃত্বের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মধ্যে কোনো হিংসা বিদ্বেষ ছিল না। কোনোদিন কারো সাথে খারাপ আচরণ করেনি। ঠিক তেমনি তারেক রহমানের মাঝেও কোনো ধরনের হিংসা বিদ্বেষ নেই। তিনি সবার সাথে আলোচনায় বসছেন। সবাইকে নিয়ে দেশ পরিচালনার কথা ভাবছেন। আশা করি দেশনেত্রীর মত সবাইকে একত্রিত করে দেশকে সঠিকভাবে পরিচালনা করবেন।
আরও পড়ুন

এ সময় আরো উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম, মো. আবুল কালাম সরকার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, ঢা‌বি কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, অধ্যাপক ড. মহিউদ্দিন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আল-আমিন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ আজহারুল ইসলাম, আর্থ এন্ড এনভায়রনমেন্ট সাইন্সের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন ক‌বীর, ফজলুল হক মুসলিম হলের প্রাধ‌্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস আল মামুন, স‌লিমুল্লাহ মুসলিম হলের প্রাধ‌্যক্ষ ড. আব্দুল্লাহ আল মামুন, জগন্নাথ হলের প্রাধ‌্যক্ষ দেবাশীষ পাল, অমর একুশে হলের প্রাধ‌্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন, মুক্তি‌যোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ‌্যক্ষ ড. মো. নাজমূল হো‌সাইন, স্টেট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আখতার হোসেন খান, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, ঢা‌বি ক্লাবের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী জিন্নাহ, ঢা‌বি কলা অনুষদ সাদা দলের আহ্বায়ক অধ্যাপক নুরল আমিন, চারুকলা অনুষদ সাদা দলের আহ্বায়ক ইসরাফিল রতন, বিজ্ঞান অনুষদ সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. আব্দুস সালাম, আর্থ এন্ড এনভায়রনমেন্ট সাইন্স সাদা দলের আহ্বায়ক মো. শ‌ফিউল্ল‌াহ, আইন অনুষদ সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. নাজমুজ্জামান ভূঁইয়া, ঢাবি দর্শন বিভাগের অধ্যাপক ড. শাহ কাওসার মোস্তফা আবুলউলায়ী, মার্কেটিং বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এবিএম শহীদুল ইসলাম, অধ্যাপক আনিসুর রহমান, রাষ্ট্র বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী প্রক্টর ড. রফিকুল ইসলামসহ শতাধিক শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী।

এএডি/ 


  বিষয়:   জিয়াউর রহমান  খালেদা জিয়া  কবর  ঢাবি  সাদা দল 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: