সুন্দরবনে হরিণের ফাঁদে বাঘ আটকা

বাগেরহাট প্রতিনিধি

সারাদেশ

সুন্দরবনে শিকারিদের হরিণ ধরার ফাঁদে আটকা পড়ে একটি বাঘ। পরে খবর পেয়ে বাঘটিকে ইনজেকশন পুশ করে অচেতন অবস্থায় উদ্ধার করেছে

2026-01-04T18:19:12+00:00
2026-01-04T18:20:01+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সুন্দরবনে হরিণের ফাঁদে বাঘ আটকা
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৬:১৯ পিএম  আপডেট: ০৪.০১.২০২৬ ৬:২০ পিএম
সুন্দরবনে হরিণের ফাঁদে বাঘ আটকা। সংগৃহীত ছবি
সুন্দরবনে শিকারিদের হরিণ ধরার ফাঁদে আটকা পড়ে একটি বাঘ। পরে খবর পেয়ে বাঘটিকে ইনজেকশন পুশ করে অচেতন অবস্থায় উদ্ধার করেছে বন বিভাগ।

রোববার (৪ জানুয়ারি) বিকেলে বাগেরহাটের পূর্ব সুন্দরবন এলাকা থেকে বাঘকে উদ্ধার করা হয়।

এর আগে, শনিবার দুপুরে হরিণ ধরার ফাঁদে বাঘ আটকা পড়ার খবর পায় বন বিভাগ।

বন বিভাগ জানায়, শনিবার বন বিভাগের কাছে খবর আসে, মোংলা উপজেলার বৈদ্যমারী ও জয়মনি এলাকার মাঝামাঝি সুন্দরবনের মধ্যে হরিণ ধরার ফাঁদে একটি বাঘটি আটকা পড়েছে। পরে রোববার সকালে ‘ট্রানকুইলাইজার গান’ দিয়ে ইনজেকশন পুশ করে অচেতন করে বাঘটিকে ফাঁদ থেকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর বেলা তিনটার দিকে খাঁচায় করে বাঘটিকে সুন্দরবন থেকে বের করে নিয়ে আসে বন বিভাগ। তবে উৎসুক জনতার ভিড়ের কারণে দ্রুত বাঘটিকে নিয়ে খুলনায় নিয়ে যাওয়া হয়। 


সুন্দরবনের করমজল ইকোট্যুরিজম কেন্দ্রের কর্মকর্তা আজাদ কবির বলেন, বাঘটি কিছুটা দুর্বল হয়ে পড়ায় তাকে স্যালাইন দেওয়া হয়েছে। পরে বাঘটিকে খুলনায় বন বিভাগের বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেসকিউ সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে চিকিৎসা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।  

তিনি আরও বলেন, লোকালয়কে সুন্দরবন থেকে আলাদা করা শরকির খালের পাশে হরিণ শিকারের ফাঁদে একটি বাঘ আটকে আছে এমন খবরে সেখানে যায় বন বিভাগের কর্মীরা। বিষয়ে নিশ্চিত হওয়ার পর বাঘটিকে উদ্ধারের জন্য ঢাকা থেকে ভেটেরিনারি সার্জনসহ বিশেষজ্ঞ দল এবং খুলনা থেকে বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা আসেন। 

এফআর


  বিষয়:   বাগেরহাট  সুন্দরবনে  হরিণের ফাঁদে  বাঘ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: