চট্টগ্রাম-৯ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. এ কে এম ফজলুল হকের মনোনয়ন বাতিল করা হয়েছে। বিদেশি নাগরিকত্ব বাতিলের প্রমাণ দিতে না পারায় মনোনয়নপত্র বাতিল করা হয়।
রোববার (৪ জানুয়ারি) সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন এ তথ্য জানান।
জানা যায়, ডা. এ কে এম ফজলুল হক যুক্তরাষ্ট্রের নাগরিক। গত ২৮ তিনি ডিসেম্বর হলফনামায় দ্বৈত নাগরিকত্ব ছাড়ের কথা উল্লেখ করেন। তবে এর পক্ষে কোনো নথিপত্র জমা দেননি।
মনোনয়নপত্র বাতিলের পর ডা. এ কে এম ফজলুল হক সাংবাদিকদের বলেন, তিনি নাগরিকত্ব ত্যাগের আবেদন করেছেন। সোমবার (জানুয়ারি) এ বিষয়ে শুনানি হবে। তাই তার প্রার্থিতা বহাল রাখার আবেদন জানান তিনি।
এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
আআ/আরআর