প্রেমিকাকে শুভেচ্ছা জানাতে গিয়ে হেনস্তা, অভিমানে ববি শিক্ষার্থীর আত্মহত্যা

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

শিক্ষা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী শুভ বৈরাগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।রোববার (৪ জানুয়ারি) সকালে গোপালগঞ্জের

2026-01-04T19:01:52+00:00
2026-01-04T19:02:03+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিক্ষা
প্রেমিকাকে শুভেচ্ছা জানাতে গিয়ে হেনস্তা, অভিমানে ববি শিক্ষার্থীর আত্মহত্যা
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৭:০১ পিএম  আপডেট: ০৪.০১.২০২৬ ৭:০২ পিএম
শুভ বৈরাগী। সংগৃহীত ছবি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী শুভ বৈরাগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

রোববার (৪ জানুয়ারি) সকালে গোপালগঞ্জের বৌলতলী এলাকায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে, প্রেমিকার বাড়িতে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে শারীরিক নির্যাতন ও চুরির মিথ্যা অপবাদে সামাজিক অপমানের শিকার হয়ে শুভ বৈরাগী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। 

জানা গেছে, মৃত্যুর আগে গত ১ জানুয়ারি নিজের নিজ ফেসবুক প্রোফাইলে একটি দীর্ঘ পোস্ট দিয়েছিলেন শুভ। 

পোস্টে প্রেমিকার পরিচয় এবং ছবি প্রকাশ করে শুভ দাবি করেন, দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে তাদের সম্পর্ক ছিল। প্রেমিকার জন্মদিন উপলক্ষে তাকে সারপ্রাইজ দিতে গিয়ে তিনি ওই তরুণীর পরিবারের সদস্যদের হাতে নির্মম শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। 

শুভর অভিযোগ, সে সময় তাকে মারধরের পর ভয়ভীতি দেখিয়ে একটি মিথ্যা ভিডিও তৈরি করতে বাধ্য করা হয়। তাকে চুরির অপবাদ স্বীকার করতে বাধ্য করা হয়। ফলে তার সামাজিক সম্মান ও মানসিক স্থিতি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে বলে পোস্টে উল্লেখ করেন শুভ। 

তিনি আরও লিখেন, অর্থনৈতিক দুর্বলতার কারণে তার সাথে সম্পর্কটি মেনে নেয়নি। তিনি তার মৃত্যুর জন্য সংশ্লিষ্ট ব্যক্তি এবং ঘুণে ধরা সমাজ ব্যবস্থাকে দায়ী করেন। আত্মহত্যায় প্ররোচনার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত শাস্তির দাবি করেন শুভ।


এদিকে শুভর সহপাঠী জুলকার নাঈম ক্ষোভ প্রকাশ করে বলেন, শুভ বৈরাগী আসলে আত্মহত্যা করেনি। তাকে এক প্রকার আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. শারমিন আক্তার বলেন, শুভর মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। কিছুদিন আগেই তার অনার্স ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে।

এফআর
  বিষয়:   প্রেমিকাকে শুভেচ্ছা জানাতে গিয়ে  হেনস্তা  অভিমানে  ববি শিক্ষার্থীর আত্মহত্যা 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: