ভারতে খেলতে যাবে না বাংলাদেশ, বিসিসিআই’র প্রতিক্রিয়া

ক্রীড়া ডেস্ক

খেলা

আসন্ন ২০২৬ আইপিএল মৌসুমের আগেই কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) স্কোয়াড থেকে বাদ পড়েছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। মূলত ভারতের উগ্র

2026-01-04T19:03:20+00:00
2026-01-04T19:03:20+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
ভারতে খেলতে যাবে না বাংলাদেশ, বিসিসিআই’র প্রতিক্রিয়া
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৭:০৩ পিএম 
বিসিবি ও বিসিসিআই-এর লগো। ছবি : সংগৃহীত
আসন্ন ২০২৬ আইপিএল মৌসুমের আগেই কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) স্কোয়াড থেকে বাদ পড়েছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। মূলত ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দাবির মুখে এ সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এর পরিপ্রেক্ষিতে নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ ক্রিকেট দল ভারত খেলতে না যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপরীতে শ্রীলংকায় বাংলাদেশ দলের খেলার ভেন্যু করার  জন্য আইসিসিকে চিঠি দিয়েছে সংস্থাটি।

আগামী মাসে যৌথভাবে ভারত ও শ্রীলংকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ আসরে বাংলাদেশের সবগুলো ম্যাচ রাখা হয়েছে ভারতে। বাংলাদেশের খেলা শ্রীলংকায় সরিয়ে নেওয়া প্রসঙ্গে বিসিসিআই জানিয়েছে, এমন কিছু করা ‘অসম্ভব’।

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্মকর্তা দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছে, কারও খেয়ালখুশি মতো ম্যাচ পরিবর্তন করা যায় না। এটি একটি লজিস্টিক বিপর্যয় তৈরি করবে। বিরোধী দলগুলোর বিমান টিকিট ও হোটেল বুকিং হয়ে গেছে। এছাড়া সম্প্রচার ক্রু এবং অন্যান্য কারিগরি বিষয়ের কারণে এটি বলা যতটা সহজ, করা ততটা নয়।

বর্তমান সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি প্রথমদিনই মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। দ্বিতীয় ম্যাচে ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় ইতালির বেলা সাড়ে ১১টায় ইতালির বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।


এরপর ৫ দিনের বিরতি দিয়ে আবারও মাঠে নামবে বাংলাদেশ। ১৪ ফেব্রুয়ারি টাইগারদের প্রতিপক্ষ ইংল্যান্ড। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় এ ম্যাচটিও হবে কলকাতায়। নেপালের বিপক্ষে মুম্বাইয়ে ১৭ ফেব্রুয়ারি গ্রুপের শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ। এ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

প্রসঙ্গ, দুবাইয়ে অনুষ্ঠিত আইপিএলের সবশেষ নিলামে মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। মোস্তাফিজকে দলে ভেড়ানোর পর থেকেই বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে নিষিদ্ধ করার দাবি তোলে ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতারা। কেকেআরের মালিক শাহরুখ খানকে ‘গাদ্দার’ বলা থেকে শুরু করে মোস্তাফিজুর রহমানকে হুমকি দেন তারা। এমনকি ফিজকে খেলালে স্টেডিয়ামে ভাঙচুরের হুমকিও দেন তারা।

সময়ের আলো/ এসকে/ 



  বিষয়:   ভারত  বাংলাদেশ  বিসিসিআই  প্রতিক্রিয়া  মোস্তাফিজুর রহমান 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: