ঢাকা-ম্যানচেস্টার রুটে ফ্লাইট স্থগিত করল বিমান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা ফেব্রুয়ারি মাস থেকে সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড।রোববার (৪ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো

2026-01-04T19:06:14+00:00
2026-01-04T19:16:09+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ঢাকা-ম্যানচেস্টার রুটে ফ্লাইট স্থগিত করল বিমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৭:০৬ পিএম  আপডেট: ০৪.০১.২০২৬ ৭:১৬ পিএম
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ। ফাইল ছবি
ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা ফেব্রুয়ারি মাস থেকে সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড।

রোববার (৪ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, উড়োজাহাজের স্বল্পতা, আসন্ন হজ কার্যক্রম পরিচালনা, বিদ্যমান উড়োজাহাজের দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ প্রয়োজনীয়তা এবং নেটওয়ার্কজুড়ে উড়োজাহাজের সর্বোত্তম ব্যবহার ও পরিচালন দক্ষতা নিশ্চিত করার লক্ষ্যে বিমানের ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত রাখা হচ্ছে।

তিনি বলেন, ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা রুটে পরিবর্তে ঢাকা-লন্ডন-ঢাকা রুটে বিকল্প ফ্লাইট যাত্রা ফ্লাইটের তারিখ পরিবর্তন, টিকেট রিফান্ড ইত্যাদি ক্ষেত্রে বিমানের বিদ্যমান নীতিমালা অনুযায়ী যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। এ বিষয়ে যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা ও লন্ডন বিক্রয় অফিস, বিমান কল সেন্টার (১৩৬৩৬/+৮৮-০৯৬১০৯-১৩৬৩৬) অথবা বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্টদের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।


সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।  

আরআর


  বিষয়:   ঢাকা  ম্যানচেস্টার  ফ্লাইট  বিমান বাংলাদেশ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: