নির্বাচন নিয়ে বিএনপির কোনো শঙ্কা নেই : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে বিএনপির কোনো আশঙ্কা নেই। গণমাধ্যমে টকশো যারা করেন, তারা নানা সময়ে

2026-01-04T19:43:12+00:00
2026-01-04T19:55:28+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
নির্বাচন নিয়ে বিএনপির কোনো শঙ্কা নেই : মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৭:৪৩ পিএম  আপডেট: ০৪.০১.২০২৬ ৭:৫৫ পিএম
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে বিএনপির কোনো আশঙ্কা নেই। গণমাধ্যমে টকশো যারা করেন, তারা নানা সময়ে আশঙ্কার কথা বলেন। এবারের নির্বাচন জাতির কাছে গুরুত্বপূর্ণ, নির্বাচন নিয়ে আশার সঞ্চার হয়েছে নাগরিকদের মধ্যে।

রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট নগরীর একটি হোটেলের হলরুমে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনের পরিস্থিতি আশাব্যঞ্জক, আগে যারা নির্বাচন বিরোধী ছিলো তারা অংশ নিচ্ছে।’ 

নির্বাচনের বাঁধা দূর হচ্ছে উল্লেখ করে তিনি  বলেন, ‘মবক্রেসি গণতন্ত্রকে ধ্বংস করে দেয়। এটা থেকে বের হতে হবে।’ 


তিনি আরও বলেন, ‘সুশাসন, ন্যায়বিচার, বিচার বিভাগের স্বাধীনতা চান মানুষ। গণতান্ত্রিক সংস্কৃতি সমস্ত মানুষের প্রচেষ্টার গড়ে ওঠে।’

এর আগে দুপুরে বিমানযোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যক্তিগত সফরে সিলেট পৌঁছেন। বাদ আসর তিনি হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে নামাজ আদায় করেন এবং মাজার জিয়ারত করেন। 

তিনি শাহজালাল মাজারে ফাতেহা পাঠ এবং বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   নির্বাচন  বিএনপি  আশঙ্কা  মির্জা ফখরুল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: