নির্মাতা ও পরিচালক আব্দুল লতিফ আর নেই

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

বাংলাদেশি চলচ্চিত্রের বরেণ্য চিত্রগ্রাহক ও পরিচালক আব্দুল লতিফ বাচ্চু আর নেই। তার মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রখ্যাত চিত্রগ্রাহক আনোয়ার

2026-01-04T20:02:54+00:00
2026-01-04T20:02:54+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
নির্মাতা ও পরিচালক আব্দুল লতিফ আর নেই
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৮:০২ পিএম 
চিত্রগ্রাহক ও পরিচালক আব্দুল লতিফ বাচ্চু। ছবি : সংগৃহীত
বাংলাদেশি চলচ্চিত্রের বরেণ্য চিত্রগ্রাহক ও পরিচালক আব্দুল লতিফ বাচ্চু আর নেই। তার মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রখ্যাত চিত্রগ্রাহক আনোয়ার হোসেন বুলু।

রোববার (৪ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

১৯৪২ সালের ৯ জানুয়ারি সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন আব্দুল লতিফ বাচ্চু। দীর্ঘ সময় ধরে তিনি চলচ্চিত্রের ক্যামেরার পেছনে ও পরিচালনার দায়িত্বে সক্রিয়ভাবে কাজ করে গেছেন। কিংবদন্তি চিত্রগ্রাহক সাধন রায়ের সহকারী হিসেবে ‘আলোর পিপাসা’, ‘আগন্তুক’ ও ‘দর্পচূর্ণ’ চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্র জীবনের যাত্রা শুরু হয়।

১৯৬৮ সালে ‘রূপকুমারী’ সিনেমার মাধ্যমে তিনি পূর্ণাঙ্গ চিত্রগ্রাহক হিসেবে আত্মপ্রকাশ করেন। স্বাধীনতার পর চিত্রা জহির প্রযোজিত ও কাজী জহির পরিচালিত ‘অবুঝ মন’ চলচ্চিত্রে কাজ করে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।
আরও পড়ুন

চিত্রগ্রহণের পাশাপাশি পরিচালনায়ও তিনি দক্ষতার স্বাক্ষর রেখেছেন। তার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘যাদুর বাঁশি’, ‘দ্বীপকন্যা’, ‘নতুন বউ’, ‘মি. মাওলা’ ও ‘প্রতারক’। দীর্ঘ কর্মজীবনে তিনি ৬৫টি চলচ্চিত্রে চিত্রগ্রাহক হিসেবে এবং ৯টি চলচ্চিত্রে পরিচালক হিসেবে কাজ করেছেন।

জীবনের শেষ দিন পর্যন্ত তিনি বাংলাদেশ চলচ্চিত্র গ্রাহক সমিতির সভাপতির দায়িত্বে ছিলেন। চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) পুরস্কার, চ্যানেল আই প্রবর্তিত ফজলুল হক স্মৃতি পুরস্কারসহ বিভিন্ন সম্মানে ভূষিত হন। তার মৃত্যুতে দেশের চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এএডি/
  বিষয়:   নির্মাতা  পরিচালক  আব্দুল লতিফ  বিনোদন 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: