সচিব পদে ৩ কর্মকর্তার পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

তিনজন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।রোববার (৪ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় আলাদা তিনটি প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়।এর মধ্যে

2026-01-04T21:04:47+00:00
2026-01-04T21:04:47+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
সচিব পদে ৩ কর্মকর্তার পদোন্নতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৯:০৪ পিএম 
সংগৃহীত ছবি
তিনজন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। 

রোববার (৪ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় আলাদা তিনটি প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়। 

এর মধ্যে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খানকে সচিব করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। 

এছাড়া বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমানকে পদোন্নতি দিয়ে করা হয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব। 


তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আলতাফ-উল-আলমকে সচিব করে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) হিসেবে পদায়ন করা হয়েছে।

আরআর

  বিষয়:   সচিব  পদোন্নতি  সরকার  জনপ্রশাসন মন্ত্রণালয় 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: