১৪ বছরের দাম্পত্যে ইতি টানলেন জয় ও মাহি

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আলাদা হওয়ার কথা স্বীকার করলেন টেলিভিশনের পরিচিত মুখ জয় ভানুশালি ও মাহি ভিজ।রোববার (৪ জানুয়ারি)

2026-01-04T22:11:22+00:00
2026-01-04T22:11:22+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আনন্দ সময়
১৪ বছরের দাম্পত্যে ইতি টানলেন জয় ও মাহি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ১০:১১ পিএম 
জয় ভানুশালি ও মাহি ভিজ। ছবি : সংগৃহীত
দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আলাদা হওয়ার কথা স্বীকার করলেন টেলিভিশনের পরিচিত মুখ জয় ভানুশালি ও মাহি ভিজ।

রোববার (৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক পোস্টের মাধ্যমে নিজেদের বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান এই তারকা দম্পতি।

ঘনিষ্ঠ সূত্রে আগেই ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে তাদের দাম্পত্যে টানাপোড়েন চলছে। তবে এতদিন প্রকাশ্যে বিষয়টি নিয়ে মুখ খোলেননি কেউই। বরং একাধিক সাক্ষাৎকারে মাহি জানিয়েছিলেন, ব্যক্তিগত বিষয় নিয়ে তিনি প্রকাশ্যে আলোচনা করতে চান না। অবশেষে দু’জনেই আনুষ্ঠানিকভাবে তাদের সিদ্ধান্তের কথা জানালেন।

যৌথ বার্তায় জয় ও মাহি বলেন, জীবনের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে তারা আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিচ্ছেদের পরও একে অপরের প্রতি শ্রদ্ধা ও সম্মান বজায় থাকবে বলে জানান তারা। সন্তানদের কথা মাথায় রেখেই ভবিষ্যতে দায়িত্বশীল মা-বাবা ও ভালো বন্ধু হয়ে থাকার অঙ্গীকার করেন এই দম্পতি।
আরও পড়ুন

তাদের ভাষ্য অনুযায়ী, এই সম্পর্কে কারও বিরুদ্ধে অভিযোগ নেই, নেই কোনও ‘ভিলেন’। দু’জনের সম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি অনুরাগীদের কাছেও তাদের ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানানোর অনুরোধ জানান তারা।

উল্লেখ্য, ২০১১ সালের নভেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন জয় ভানুশালি ও মাহি ভিজ। তাদের সংসারে রয়েছে তিন সন্তান- তারা, খুশি ও রাজবীর। দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সুখী দাম্পত্যের নানা মুহূর্ত ভাগ করে নিতেন এই জুটি। তবে ২০২৫ সালের মাঝামাঝি সময় থেকে বিচ্ছেদের গুঞ্জন জোরালো হয়। শেষ পর্যন্ত সেই জল্পনায় নিজদের বক্তব্যের মাধ্যমে ইতি টানলেন জয়-মাহি।

এএডি/


  বিষয়:   জয় ভানুশালি  মাহি ভিজ  অভিনেত্রী  অভিনেতা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: