ভেনেজুয়েলার বিষয়ে ‘সব বিকল্প রাখবে’ যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভেনেজুয়েলার বিষয়ে যুক্তরাষ্ট্র ‘সব বিকল্প রাখবে’ বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।রোববার (৪ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যমগুলোর সঙ্গে আলাপকালে রুবিও এ

2026-01-04T22:34:24+00:00
2026-01-04T22:34:24+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ভেনেজুয়েলার বিষয়ে ‘সব বিকল্প রাখবে’ যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ১০:৩৪ পিএম 
পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সংগৃহীত ছবি
ভেনেজুয়েলার বিষয়ে যুক্তরাষ্ট্র ‘সব বিকল্প রাখবে’ বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। 

রোববার (৪ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যমগুলোর সঙ্গে আলাপকালে রুবিও এ কথা জানান। খবর বিবিসির। 

মার্কো রুবিওকে প্রশ্ন করা হয়, ভেনেজুয়েলা যদি অভিবাসন ও মাদক পাচার নিয়ে মার্কিন উদ্বেগ মেটাতে ব্যর্থ হয়, তখন কী হবে। জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র মাদুরোকে আটক হওয়ার আগে যেসব বিকল্প রেখেছিল, তা সবই বজায় রাখবে।

এর অর্থ হলো, যুক্তরাষ্ট্রের আদালতের আদেশ অনুযায়ী ভেনেজুয়েলার দিকে যাওয়া নিষিদ্ধ ট্যাংকারগুলো জব্দ করা হবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি তাদের (ভেনেজুয়েলা) ভবিষ্যতের জন্য কতটা বিধ্বংসী তা আমি অতিরিক্তভাবে বলতে পারি না। 


তিনি জোর দিয়ে বলেন, বিকল্পটি হলো ভেনেজুয়েলার তেলশিল্প শুধু কিছু ব্যক্তিকে নয়, প্রকৃতপক্ষে সাধারণ মানুষকে উপকৃত করবে।

এর আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা থেকে যা চায়, তা না পেলে আবার হামলা চালানো হবে।

সময়ের আলো/ এসকে/


  বিষয়:   ভেনেজুয়েলা  বিকল্প  যুক্তরাষ্ট্র  মার্কো রুবিও  তেলশিল্প 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: