আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরে মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে ২টি আসনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। এ নিয়ে দিনাজপুরের ৬টি আসনে ৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু হওয়ার তার মনোনয়নপত্রটি স্থগিত করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) বাছাইয়ের শেষ দিনে দিনাজপুর-৫ আসন ও দিনাজপুর-৬ আসনের ১৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাছাই করা হয়।
এর মধ্যে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে ঋণ খেলাপির দায়ে আমজনতার দলের প্রার্থী মো. ইব্রাহিম আলী মণ্ডলের মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া অন্য ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
এদিকে, দিনাজপুর-৬ (বিরামপুর-হাকিমপুর- নবাবগঞ্জ-ঘোড়াঘাট) আসনে স্বতন্ত্র প্রার্থী মো. শাহনেওয়াজ ফিরোজ শাহ ও অপর স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল্লাহর মনোনয়নপত্রে স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ ভোটারের দাখিলকৃত তালিকায় স্বাক্ষরের গরমিল থাকায় এই দুই প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া এ আসনে বিএনপির এ জেড এম জাহিদ হোসেন ও জামায়াতের প্রার্থী আনোয়ারুল ইসলামসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
আরও পড়ুন
দিনাজপুর-৬ আসনে (হাকিমপুর, বিরামপুর, ঘোড়াঘাট ও নবাবগঞ্জ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
এদিন বিকেলে দিনাজপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন। একই সঙ্গে দিনাজপুর-৬ আসনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির শূরা সদস্য আনোয়ারুল ইসলামের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।
মনোনয়ন বৈধতার পর জামায়াতের প্রার্থী আনোয়ারুল ইসলাম বলেন, জনগণের সেবায় হয়ে তাদের মূল লক্ষ্য।
মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় বিএনপি মনোনীত প্রার্থী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, এই আসনের মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি।
এর আগে শুক্রবার ২ জানুয়ারি বাছাইয়ের প্রথম দিনে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে ১ জনের মনোনয়ন বাতিল; দ্বিতীয় দিন শনিবার ৩ জানুয়ারি দিনাজপুর-৩ (সদর) আসনে দলীয় প্রধানের স্বাক্ষর না থাকায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী অমৃত কুমার রায়ের মনোনয়ন বাতিল করা হয়। মৃত্যুজনিত কারণে বিএনপির প্রার্থী বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্রটি স্থগিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
মনোনয়ন বৈধ ঘোষণার মধ্য দিয়ে দিনাজপুর-৬ আসনে নির্বাচনি মাঠে আনুষ্ঠানিকভাবে গতি পেল প্রার্থীদের প্রচারণা ও রাজনৈতিক তৎপর রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক রফিকুল ইসলাম জানান, প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শেষে ৪৮ জন প্রার্থীর মধ্যে ৪২ জনের মনোনয়ন বৈধ। তিনজনের মনোনয়ন অবৈধ হওয়ায় বাতিল ঘোষণা করা হয়েছে। দিনাজপুর সদর ৩ আসনে বেগম খালেদা জিয়া মৃত্যুজনিত কারণে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী তার মনোনয়ন স্থগিত করা হয়েছে।
প্রসঙ্গত, জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ ডিসেম্বর ৪৮টি মনোনয়ন জমা দেন প্রার্থীরা। বাছাইয়ে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল ও একজনে স্থগিত করা হয়। আর ৪৩ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
এএডি/