কী পরিণতি হতে পারে মাদুরোর?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে নিউইয়র্কের ব্রুকলিনে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে (এমডিসি) নিয়ে যাওয়া হয়েছে। এর আগে ঘিসলেইন ম্যাক্সওয়েল এবং পি ডিডির

2026-01-05T02:00:39+00:00
2026-01-05T02:00:39+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
কী পরিণতি হতে পারে মাদুরোর?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ২:০০ এএম 
সংগৃহীত ছবি
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে নিউইয়র্কের ব্রুকলিনে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে (এমডিসি) নিয়ে যাওয়া হয়েছে। এর আগে ঘিসলেইন ম্যাক্সওয়েল এবং পি ডিডির মতো হাই-প্রোফাইল বন্দীদের রাখায় কারাগারটি আলোচনায় এসেছিল।  

মাদুরো ও তার স্ত্রীকে আটকের পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বিবিসির মার্কিন সহযোগী সিবিএস নিউজের সঙ্গে কথা বলেছেন।

তিনি বলেছেন, ‘আমি আমেরিকার জন্য সেরাটাই চিন্তা করব। আমরা দেখেছি এমন নারী পুরুষ রয়েছেন যারা আমাদের দেশের স্বার্থে নিজেদের জীবন উৎসর্গ করেছেন।’

ভেনেজুয়েলা নিয়ে পরবর্তী কী সিদ্ধান্ত হবে এবং সেটি কংগ্রেসে অনুমোদন পাবে কী-না, সেই প্রশ্নের জবাবে পিট হেগসেথ বলেছেন, ‘এটা ছিল আইন প্রয়োগকারী সংস্থার একটি অভিযান। আমরা এর সাথে কংগ্রেসকেও সম্পৃক্ত রাখব।’


তিনি আরও বলেন, ‘এরপর কী হবে, তা নির্ধারণ করবেন ভেনেজুয়েলার জনগণই। তবে শেষ পর্যন্ত আমেরিকা এতে উপকৃত হবে, নিরাপত্তা এবং সমৃদ্ধির দিক থেকে। আমরা বিশ্বাস করি, ভেনেজুয়েলার মানুষও এতে লাভবান হতে পারে।’

হেগসেথ ট্রাম্পের প্রশংসা করে বলেন, আমরা বিশ্বাস করি ট্রাম্প সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। ‘এই বিপজ্জনক বিশ্বে শক্তি ছাড়া শান্তি আসে না’।

এরপর কী হবে মাদুরোর?
 
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে মাদক ও অস্ত্রসংক্রান্ত অভিযোগে আদালতে হাজির করার কথা রয়েছে। সোমবারই তাকে আদালতে তোলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মাদুরোকে মাদক সম্রাট হিসেবে আখ্যা দেওয়া হলেও তিনি এই অভিযোগ অস্বীকার করে আসছিলেন।

সময়ের আলো/এআর
  বিষয়:   পরিণতি  মাদুরো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: