ঝালকাঠি এনসিপির আহ্বায়ক মান্না, সদস্য সচিব জুবায়ের

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। এতে মাইনুল ইসলাম মান্নাকে আহ্বায়ক ও জুবায়ের হাওলাদারকে সদস্য সচিব

2026-01-05T12:15:45+00:00
2026-01-05T12:15:45+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ঝালকাঠি এনসিপির আহ্বায়ক মান্না, সদস্য সচিব জুবায়ের
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ১২:১৫ পিএম 
ঝালকাঠি এনসিপির আহ্বায়ক মান্না এবং সদস্য সচিব জুবায়ের। ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। এতে মাইনুল ইসলাম মান্নাকে আহ্বায়ক ও জুবায়ের হাওলাদারকে সদস্য সচিব করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) রাতে দলের সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত এই কমিটি গঠন করা হয়। আগামী ৬ মাসের জন্য এই কমিটি অনুমোদন করা হয়েছে।

Advertisement
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে হাবিবুর রহমানকে। যুগ্ম আহ্বায়করা হলেন, মাসুম বিল্লাহ, জুয়াইরিয়া, আব্দুল রাজ্জাক, হারুন আর রশিদ, আবুল কালাম আজাদ, কামরুজ্জামান ও তানিম আহম্মেদ।
আরও পড়ুন

সিনিয়র যুগ্ম সদস্য সচিব হলেন মাছুম বিল্লাহ ও মুয়াবিয়া মাকনুন। যুগ্ম সদস্য সচিবরা হলেন, হাবিবুল বাশার, আব্দুল্লাহ আল মাসুম, এমরান হোসেন, মো. নুর ইসলাম, ফোরকান হোসেন ও মিন্টু হাওলাদার।

সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদকরা হলেন, রাইয়ান সাইয়ান, টুটুল মিয়া, কিসলু হাসান, ফরিদ হোসেন, রাসেল হোসেন, মাহিয়া আক্তার আন্নি, হানিফ ও হাসান।

জুলাই গনঅভ্যুত্থান ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মারিয়া আক্তার, দপ্তর সম্পাদক রাইসুল ইসলাম, সহদপ্তর সম্পাদক আব্দুল্লাহ, প্রচার সম্পাদক বাপ্পি দাস ও আব্দুল লতিফকে কোষাধ্যক্ষ এছাড়া ৪৪ জনকে সদস্য করা হয়েছে।

এএডি/
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: